চঞ্চল-হাশিমের নতুন চমক

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৫:২৮ পিএম

‘সাদা সাদা কালা কালা’ গানটি বাংলার এই প্রজন্মের সবার মনে হয়তো গেঁথে আছে। এটি মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ চলচ্চিত্রের গান। সিনেমার চেয়ে এই গানই যেন বেশি জনপ্রিয় হয়ে ওঠেছিল। ভাইরাল এই গানের লেখক নিভৃতচারী সংগীতশিল্পী হাশিম মাহমুদ। তার আরও একটি গান কোক স্টুডিওতেও তুমুল জনপ্রিয়তা পেয়েছে।

এই গীতিকবির দারুণ ভক্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। তাই তো এবার অভিনয়েই শুধু নয়, তার গান পরম যত্নে কণ্ঠে তুলে নিলেন। এবং ভিডিওতে তা প্রকাশও করলেন।

গানের শিরোনাম ‘বাজি’। গানের কথাগুলো যেভাবে সাজানো-‘গঙ্গা যদি যাইতে পারি, তোমায় আমি পাইতে পারি, ভ্রমর কালো নদী/ তরী যদি বাইতে পারি, সাদা পাল উড়াইতে পারি, ভ্রমর কালো নদী/ নদীতে তুফান উঠিলে, পানি যদি না সেচিলে, অঘটনেও রাজি/ তোমায় আমি পাইতে পারি বাজি।’

গানটি ভিডিওসহ মঙ্গলবার (১২ মার্চ) রাতে ফেসবুকে শেয়ার করেছেন চঞ্চল চৌধুরী। সাথে জানিয়েছেন গানের পেছনের গল্পও।

চঞ্চল বললেন, অনেক দিন আগে বিনোদের (সংগীত পরিচালক) স্টুডিওতে একটা অনুষ্ঠানের রিহার্সেল করতে গিয়ে হাশিম মাহমুদের এই গানটি পূর্ব প্রস্তুতি ছাড়াই রেকর্ড করেছিলাম। এরপর নিজে নিজেই ভিডিও বানিয়ে রেখে দিয়েছিলাম। আজ সবার জন্য পোস্ট করলাম।

‘বাজি’ গানটি এর আগেও বিভিন্ন শিল্পী গেয়েছেন। চঞ্চলও তার ভালোলাগা থেকে গাইলেন। নতুন করে এর সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। ভিডিও ধারণ করেছেন তাহসিন।

গানটির স্রষ্টাকে নিয়ে চঞ্চল চৌধুরী বললেন, ‘হাশিম মাহমুদের গান ছড়িয়ে পড়ুক সবার প্রাণে।’

নব্বই দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিচিত মুখ ছিলেন হাশিম মাহমুদ। তৈরি করেছিলেন ‘বৈরাগী’ নামের গানের দল। পরবর্তী সময়ে অসুস্থতার কারণে নিজেকে অন্য সবকিছু থেকে সরিয়ে নেন। তবে এখন তার সংগীতপ্রেমীদের তিনি নিরাশ করেন না, দিয়ে যাচ্ছেন একের পর এক অসাধারণ গান।              

হাশিম মাহমুদের ‘সাদা সাদা কালা কালা’ কিংবা ‘ফুল ফুটেছে গন্ধে সারা মন’এসব গানের মতো ‘বাজি’ও বাজুক সবার হৃদয়ে। তা দেখে আনন্দে ভরে ওঠুক এই গীতিকবির মন, স্বার্থক হোক তার শিল্পী জীবন।

যথাযোগ্য প্রাপ্য ও মর্যাদা পাক হাশিম মাহমুদের মতো গুণী শিল্পীরা।

এনএন/এআর
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের মন খারাপের কথা শনিবার দুপুর থেকেই সামাজিক মাধ্যমে ভাইরাল।
সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ সিনেমার টিজার প্রকাশ পেয়েছে সোমবার। উপমহাদেশের বিখ্যাত পরিচালক মৃণাল সেনের বায়োপিক।
দেশের ওটিটি কনটেন্টগুলোতে ভিন্নধর্মী কাজ দিয়ে বারবারই চমকে দিয়েছেন চঞ্চল চৌধুরী। এদিকে থ্রিলার ঘরানার একাধিক কাজ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন নির্মাতা ভিকি জাহেদ।
গান গেয়ে দর্শক-শ্রোতা মাতালেন বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা চঞ্চল চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় ক্যালকাটা ব্লাইন্ড স্কুল ময়দানে অনুষ্ঠিত বেহালা উৎসবে যোগ দিয়ে সংগীত পরিবেশন করেন এই অভিনেতা-গায়ক চঞ্চল।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর