হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা জানালেন সুস্মিতা সেন

আপডেট : ০২ মার্চ ২০২৩, ০৫:৩২ পিএম

ভারতীয় অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন জানিয়েছেন, সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে এনজিওপ্লাসটি করার পর বর্তমানে তিনি সুস্থ আছেন বলে ভক্তদেরকে আশ্বস্ত করেছেন তিনি। 

বৃহস্পতিবার (২ মার্চ) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে বাবা সুবীর সেনের সাথে একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে নিজের অসুস্থতার কথা জানান সুস্মিতা সেন। 

তিনি লিখেছেন, ‘আপনার হৃদয়কে সুখী এবং সাহসী রাখুন, এবং এটি আপনার পাশে দাঁড়াবে যখন আপনার তাকে সবচেয়ে বেশি দরকার (আমার বাবা @সেনসুবিরের জ্ঞানের বাণী)। কয়েকদিন আগে আমি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলাম... এনজিওপ্লাসটি করা হয়েছে...স্টেন্ট বসানো হয়েছে...এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার কার্ডিওলজিস্ট পুনরায় নিশ্চিত করেছেন ‘আমার একটি বড় হৃদয় আছে’। সময়মত সাহায্য এবং গঠনমূলক পদক্ষেপের জন্য অনেককে ধন্যবাদ জানাতে হবে…অন্য পোস্টে তা করব! এই পোস্টটি শুধুমাত্র আপনাদের (আমার শুভাকাঙ্খী এবং প্রিয়জনদের) সুসংবাদ সম্পর্কে অবহিত রাখার জন্য... যে সব ঠিক আছে এবং আমি আবার কিছু জীবনের জন্য প্রস্তুত!!! আমি আপনাদেরকে অনেক ভালোবাসি!!!!’

পোস্টের কমেন্টে এই অভিনেত্রীর ভক্তরা তার সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করেন। 

২০১৯ সালে সুস্মিতা সেন কিছুদিনের জন্য অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে উদ্ধৃত করে পিঙ্কভিলা জানায়, তিনি তার অসুস্থতার মধ্যে নিজেকে আরও ভালভাবে প্রকাশ করার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে যোগ দিয়েছেন। সুস্মিতা সেনকে শীঘ্রই ‘আর্য’ সিরিজের তৃতীয় সিজনে দেখা যাবে।


একাত্তর/এসজে

অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর