অবশেষে জুঁটি হয়ে পর্দায় আসছেন আবির-মিমি

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১২:২৬ পিএম

একই ছবিতে অভিনয় করেছেন। তবে একে অপরের বিপরীতে নয়। সোজা কথায় জুঁটি হিসাবে পর্দায় আসেননি টালিগঞ্জের অন্যতম দুই সেরা অভিনেতা আবির ও মিমি। 

এবার সেই অপেক্ষা শেষ হচ্ছে। জানা গেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরের ছবিতে এবার জুটি বাঁধছেন আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী।

এই দুই অভিনেতার প্রথম ও শেষ একসঙ্গে কা্জ করা হয়েছিলো ব্লাকবাস্টার ‘বোঝেনা সে বোঝেনা’ ছবিতে। সেই ছবিতে আবিরের নায়িকা ছিলেন পায়েল সরকার। 

এরপর দুজনেই অনেক ছবিতে কাজ করেছেন। গঙ্গার জল গড়িয়েছে অনেক দূর। কিন্তু এখনও পর্যন্ত একে অপরের বিপরীতে দেখা যায়নি আবির ও মিমিকে। 

image


নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরের ছবিতে সেই আক্ষেপ মিটছে। যদিও ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে সব ঠিক থাকলে চলতি বছর পুজোয় মুক্তি পাবে ছবিটি।

এই দুই পরিচালক পরিকল্পনা করেই তাদের ছবি পুজোর সময় মুক্তি দেন না। তবে নিয়ম এবার তারা নিয়ম ভাঙ্গছেন। কারণ, ছবির কাহিনীর সঙ্গে পুজোর একটি ভালো সম্পর্ক রয়েছে। 

টালিপাড়ার সংশ্লিষ্টরা জানাচ্ছেন, এই সিনেমার পটভূমি রচিত হয়েছে বাস্তব এক ঘটনাকে কেন্দ্র করেই। পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দেয়া এক বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি হবে ছবিটি। আবির-মিমি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও অনুসূয়া মজুমদারকে। দীর্ঘদিন পর বড় পর্দায় দেখা যাবে ভিক্টরকে। ১৫ মার্চ থেকে শুরু হবে শুটিং পর্ব। 


একাত্তর/এআর


প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর