পরীমনির অভিযোগের বিষয়ে যা বললেন নায়ক জায়েদ খান

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০১:৫৫ পিএম

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে আলোচনায় শিল্পী পরীমনি। আজ সকালে গ্রেপ্তারও হয়েছে তিনজন। 

গতকাল রোববার (১৩ জুন) নিজ বাসায় সংবাদ সম্মেলন করে ঘটনার বিবরণ দেয়ার পাশাপাশি অসহযোগিতার অভিযোগ তুললেন শিল্পী সমিতির দিকেও। 

পরীমনির অভিযোগ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকেও বিষয়টি তিনি জানিয়েছিলেন। তার কাছে অভিযোগ করেও কোনো সহযোগিতা পাননি নায়িকা পরীমনি। 

এ বিষয়ে জায়েদ খানের সাথে কথা বলে একাত্তর। একাত্তরকে জায়েদ খান বলেন, পরীমনি তাকে বিষয়টি জানিয়েছিলেন এবং পুলিশ প্রধান বেনজীর আহমেদের সঙ্গে এ বিষয়ে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছিল। তবে তিনি মামলা করবেন এমন কোনো কথা পরীমনি তাকে বলেননি। 

জায়েদ খান মামলা করার পরামর্শ দিলেও পরীমনি বারবার আইজিপির সাথে যোগাযোগের জন্য সহযোগিতার চাচ্ছিলেন বলে জানান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ। 

জায়েদ খান জানান, তিনি পরীমনিকে শিল্পী সমিতির বরাবরে একটি লিখিত অভিযোগ দেয়ার জন্য অনুরোধ করেন। 

জায়েদ খান আরও বলেন, শিল্পী সমিতিতে কারো একার সিদ্ধান্ত দেয়ার এখতিয়ার নাই। তাকে কমিটির কাছে জবাবদিহি করতে হতো। তাই লিখিত অভিযোগ চেয়েছিলেন তিনি। 

ঘটনার সময় আইজিপি রাজশাহীতে থাকায় রাজশাহী থেকে ফিরলে তারপর পরীমনির সাথে আইজিপির বসার ব্যবস্থা করে দেবেন বলে তখন পরীমনি জানান জায়েদ খান। 

এ ঘটনায় শিল্পী সমিতি পরীমনির 'পাশে আছে' এবং 'থাকবে' বলে জানান জায়েদ।


একাত্তর/এআর

দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
অবশেষে সব জল্পনা-কল্পনা আর জঞ্জাল মাড়িয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা রাখলেন ‘কান-কুইন’ ঐশ্বর্য রাই বচ্চন। গত ১২ মে কান উৎসব শুরু হওয়ার পর থেকেই ল’রিয়েলের ব্র্যান্ডিং পোস্টার থেকে বচ্চনবধূর...
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর