তরুণ প্রজন্মের কাছে ৭ মার্চের ভাষণ পৌঁছে দেবে ‘মাইক’

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০৯:৪৫ পিএম

বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাত মার্চের ভাষণ নিয়ে সরকারি অনুদানে নির্মাণ করা হয়েছে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে হয়ে গেল সিনেমাটির বিশেষ প্রদর্শনী।

প্রদশর্নীতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। অনুষ্ঠানে তিনি বলেন, ‘মাইক’  ইতিহাস সমৃদ্ধ সিনেমা। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর সাত মার্চ ভাষণ নিষিদ্ধ হয়। রাজাকারদের উত্থান সিনেমাটিতে তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, শিশুতোষ সিনেমাটি অসাধারণ হয়েছে। এ ধরনের সিনেমা আরো হওয়া প্রয়োজন। পঁচাত্তরের পরে ইতিহাসকে উল্টো পথে চালানোর চেষ্টা হয়েছে। বঙ্গবন্ধুর নাম-নিশানা মুছে দেয়ার চেষ্টা হয়েছিল। যার কারণে প্রজন্ম ভুল ইতিহাস জানত, সঠিক ইতিহাস জানত না। এই সিনেমাটিতে সঠিক ইতিহাস তুলে ধরা হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, সিনেমার সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। সিনেমায় দাইয়ান, সানজিদ, মেঘসহ চার শিশুশিল্পী কী যে অভিনয় করল! এক কথায় অনবদ্য। এই সিনেমার মধ্যে কোনো ছেদ নেই। সিনেমা দেখে আমি অভিভূত। 

তিনি আরও বলেন, আশা করি এ সিনেমার জন্য শাহীনসহ শিল্পী ও কলাকুশলীরা সম্মানিত হবেন। আমার ধারণা বঙ্গবন্ধুর অনুসারী যারা, তার সঙ্গে আমি যুক্ত করবো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা, শেখ রেহানাসহ যারা এ সিনেমাটি দেখবেন, তারা দেখে অভিভূত হবেন।

একই প্রতিক্রিয়ার কথা জানিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, এ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর ১৯৭৫ সালে যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিলো, সেটি উঠে এসেছে। স্বাধীনতা বিরোধীরা এদেশে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে নিষিদ্ধ করতে চেয়েছিল। কিন্তু ওরা পারেনি। আমি আশা করি, চলচ্চিত্রটি তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে পৌঁছে দেবে।

পূ্র্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র মাইক তরুণ লেখক, কলামিস্ট ও সংগঠক এফ এম শাহীনের প্রযোজনায় চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল।


একাত্তর/এআর

নিপীড়িত বাঙালির মুক্তির জন্য গর্জে উঠেছিল একটি তর্জনী। তার বজ্রবাণীতে জেগে উঠেছিল সাত কোটি বাঙালি।
টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ মুক্তি পেয়েছে শুক্রবার। এদিন দুপুর ২টায়...
স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মিত প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১১ আগস্ট। এরই...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর