'মাইক’ সিনেমা দেখতে স্টার সিনেপ্লেক্সে শিক্ষার্থীদের ভিড়

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১০:১৯ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ মুক্তি পেয়েছে শুক্রবার। এদিন দুপুর ২টায় চলচ্চিত্রটির ফার্স্ট ডের ফার্স্ট শো হয় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। মুক্তির এই প্রথম শো-তে চলচ্চিত্রটি হাউজফুল হওয়ার পর একইদিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দ্বিতীয় শো-ও দর্শকনন্দিত হয়ে হাউসফুল হয়েছে। 

এদিকে সিনেমাটি বুধবার, ১৬ আগস্ট ৬ষ্ঠ দিনে পদার্পণ করলেও দর্শকের ভালোবাসায় একই ধারবাহিকতা ধরে রেখেছে। বিকাল সাড়ে ৪টায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই তথ্য জানা যায়।

তারা জানায়, মাইক চলচ্চিত্রটি গত ৬ দিনে খুবই ভালো হয়েছে। প্রত্যেকদিন দুটি করে শো হচ্ছে। একটা শো দুপুর ২টায় আরেকটা সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে।

এদিন সরেজমিনে দেখা যায়, মাইক চলচ্চিত্রটি দেখতে শিক্ষার্থীদের ভিড়ও ছিল লক্ষ্যণীয়। তারা দলে দলে এসে মুভিটি দেখে গ্রুপ ছবি তুলে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

এই বিষয়ে জানতে চাইলে কয়েকজন শিক্ষার্থী বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র হলো মাইক। সিনেমাটি শিশুতোষ ও জাগ্রত ইতিহাসভিত্তিক হওয়ায় আমরা স্কুল ছুটির পর বন্ধুরা মিলে দেখতে এসেছি। আর দেখে খুবই ভালো লেগেছে। এই সিনেমার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসসহ জাতির জনকের বিশ্ব কাঁপানো ভাষণ সম্পর্কে জানতে পেরেছি।

যে সকল সিনেমা হলে ‘মাইক’ প্রদর্শিত হচ্ছে:

★ স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা সিটি। প্রথম শো দুপুর ২টা, দ্বিতীয় শো সন্ধ্যা ৭.৩৫ মিনিটে।

★ লায়ন সিনেমা (জয় সিনেমাস), কেরাণীগঞ্জ

★ রুট সিনেপ্লেক্স, সিরাজগঞ্জ

★ আনন্দ সিনেপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

★ সিলভার স্কিন, চট্টগ্রাম

★ ফ্যান্টাসি, দিয়াবাড়ি, উত্তরা

★ আজাদ, জনসন রোড, রায়সাহেব বাজার

★ গ্রান্ড সিলেট মুভি থিয়েটার, সিলেট

image

লেখক, কলামিস্ট ও সংগঠক এফ এম শাহীনের প্রযোজনায় চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল।

গত ২৯ মে চলচ্চিত্রটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছিল। ‘মাইক’ চলচ্চিত্রটি দেখে সেন্সরবোর্ডের সদস্যরা ভূয়সী প্রশংসা করেন। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে এ ধরনের সিনেমা নির্মাণকে তারা সাধুবাদ জানিয়েছেন। গত ২৮ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

‘মাইক’ সিনেমায় অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা তারিক আনাম খান, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী তানভীন সুইটি, অভিনেতা নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, শিশুশিল্পী সানজিদ রহমান খান, আলী আবদুল্লাহ দাইয়ান ভূঁইয়া, খোন্দকার মেঘদূত জলিল, মীর্জা ত্বাবীব ওয়াসিত প্রমুখ।


একাত্তর/এআর

এক বছরের মধ্যে নতুন সিনেমা নির্মাণসহ বর্তমানের দ্বিগুণ সংখ্যক অত্যাধুনিক সিনেপ্লেক্স গড়ার ঘোষণা দিয়েছে স্টার সিনেপ্লেক্স।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মিত প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ এর তৃতীয় দিনের প্রচারণার অনুষ্ঠান...
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মিত প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। পূর্ণদৈর্ঘ্য এ চলচ্চিত্রটি বাংলাদেশ সরকারের...
বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাত মার্চের ভাষণ নিয়ে সরকারি অনুদানে নির্মাণ করা হয়েছে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে হয়ে গেল সিনেমাটির বিশেষ...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর