টরেন্টো চলচ্চিত্র উৎসবে বঙ্গবন্ধুর বায়োপিক

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৫:২৪ পিএম

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’।

বিএফডিসি জানিয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শ্যাম বেনেগাল পরিচালিত চলচ্চিত্রটি দেখানো হবে।

ছবিটির ট্রেলার গেলৈা বছর ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক বিভাগ ‘মার্শে দ্যু ফিল্ম’-এ উন্মোচিত হয়। এবার পুরো ছবিই প্রদর্শিত হবে টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তবে অফিসিয়াল কোনো বিভাগে নয় এবারও বাণিজ্যিক বিভাগে প্রদর্শিত হবে।

উৎসবের ওয়েবসাইট থেকে জানা যায়, আগামী সাত সেপ্টেম্বর পর্দা উঠবে ৪৮তম ‘টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’র। ১১ দিনব্যাপী সিনেমাযজ্ঞ চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।

ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। আর তার স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় আছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও অভিনয় করেছেন- নুসরাত ফারিয়া, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ অনেকে।

গেলো ৩১ জুলাই ছবিটি সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। খুব শিগগিরই ছবিটি দেশের সিনেমা হলে মুক্তি পাবে।

একাত্তর/এসি
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর