রেঞ্জের ফটোশুটে ‘ব্যাচেলর পয়েন্ট’র সেই কাবিলা-অন্তরা

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১০:৩২ এএম

আর কিছুদিন বাদেই পবিত্র ঈদুল ফিতর। কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ছে সবাই। এদিকে ফ্যাশন হাউজগুলোও ঈদ উপলক্ষ্যে নান্দনিক সব ডিজাইনের পোশাকে সাজিয়েছে তাদের আউটলেট। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে লাইফস্টাইল ব্র্যান্ড ‘রেঞ্জ’ এনেছে নজরকাড়া ডিজাইন ও গুণগত মানের পোশাক। ঈদকে সামনে রেখে  এবার রেঞ্জের ফটোশুটে অংশ নেন জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র সেই কাবিলা-অন্তরা।

৬ এপ্রিল বনানীর অথেন্টিক কাবাব রেস্তোরাঁয় রেঞ্জের পোশাকের ফটোশুটে অংশ নেন পলাশ ও ফারিয়া। ‘ব্যাচেলর পয়েন্ট’-এ তাদের কাবিলা-অন্তরা চরিত্রে দেখা যায়। গৌতম সাহার কোরিওগ্রাফিতে প্রথমবার মডেল ফটোশুট করছেন পলাশ। বিষয়টি নিয়ে পলাশ বলেন, প্রথমবার মডেল ফটোগ্রাফি করেছি। শুরুতে একটু নারভাস লাগছিলো। কাজ করতে গিয়ে টেরই পাইনি কখন ফটোশুট শেষ করেছি। রেঞ্জের পাঞ্জাবিগুলো অনেক সুন্দর। তাছাড়া ওদের ডিজাইন আমার বেশ পছন্দ হয়েছে। কোরিওগ্রাফার হিসেবে গৌতম দাদাও বেশ ভালো। কাজটি এনজয় করেছি।

লাক্স তারকা ফারিয়া শাহরিন বলেন, খুব বেশি কাজ করি না। অনেক বেছে বেছ কাজ করছি। রেঞ্জের ড্রেসগুলো অনেক সুন্দর। ডিজাইন এবং মানের দিন দিয়ে অসাধারণ। যে কারণেই কাজটি করা। এর মধ্যে দিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ এর ভক্তরা কাবিলা ও অন্তরাকে একসঙ্গে পাবেন। 

রেঞ্জ ফ্যাশন লিমিটেডের সিইও নাহিদুল ইসলাম জানান, এবারের ঈদে নতুন কালেকশনে রয়েছে ছেলেদের পাঞ্জাবি, কাবলি, শার্ট, টি-শার্ট, পলো শার্ট, জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট ইত্যাদি। এছাড়াও ঈদ আয়োজনে রয়েছে মেয়েদের পাশাপাশি বাচ্চাদের জন্যেও এক্সক্লুসিভ সব পোশাক। বাবা-ছেলেদের কথা মাথায় রেখে রেঞ্জ এই ঈদে নিয়ে এসেছে এক্সক্লুসিভ কিছু কম্বো কালেকশন। 

তিনি বলেন, সব শ্রেণির ক্রেতার ক্রয়ক্ষমতা বিবেচনা করেই এবারের ঈদ আয়োজন করেছে রেঞ্জ। বরাবরের মতোই ঈদ আয়োজনে গুণগত মান ও ক্রেতার ক্রয়ক্ষমতার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারি, জিওমেট্রি, ট্রেডিশনাল, ফ্লোরাল এমন অনেক কিছুই থাকছে এবারের ঈদ আয়োজনে। 

রাজধানীর ঢাকাসহ রেঞ্জের ৬টি আউটলেট (যমুনা ফিউচার পার্ক, বনশ্রী  (ঢাকা),  বরিশাল, সিলেট  রাজশাহী, টাঙ্গাইল) ছাড়াও অনলাইনে অর্ডার করা যাবে। অনলাইন অর্ডারে থাকছে ফ্ল্যাট ১৫%  ডিসকাউন্ট সকল পণ্যের উপরে সেই সাথে থাকছে ফ্রি ডেলিভারি।


একাত্তর/এআর

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর