শাকিব নেই বললেও বুবলী বলছেন সম্পর্ক আছে

আপডেট : ২০ মে ২০২৩, ০৫:৩৪ পিএম

ব্যক্তিগত জীবন নিয়ে গত কয়েকবছর ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত অভিনেতা শাকিব খান। অপু বিশ্বাসকে ছেড়ে বুবলীর সঙ্গে কিছুদিন ভালোই কেটেছিল শাকিবের সংসার। কিন্তু এর পরেই দানা বাঁধতে থাকে কলহ। 

আর সেই কলহের তাপ এখন সংসারের গণ্ডি বেরিয়ে প্রকাশ্যে এসে পড়েছে। এই দুই অভিনয়শিল্পী পরস্পরকে ব্যক্তিগত চরিত্র হননেও পিছু পা হচ্ছেন না। গণমাধ্যমে একে অপরের বিরুদ্ধে কুৎসায় মেতেছেন।   

সবশেষ গত ৯ মে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে শাকিব জানিয়েছেন, বুবলীর সাথে তার অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।

পরদিনই জবাবে নিজের ফেসবুক পেজে বুবলী জানান, তাদের এখনও সম্পর্ক আছে। সেই সাথে শাকিবের দিকে কিছু অভিযোগের তীর ছুড়ে দেন তিনি।  

সবশেষ মা দিবসে শাকিব পাল্টা অভিযোগ ছুড়ে বলেন বুবলী মিথ্যাচার করছেন। 

চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, পর্দার বাইরে তারকাদের এহেন কর্মকাণ্ড দর্শকদের আরও চলচ্চিত্র বিমুখ করছে, মানুষের কাছে হাসির পাত্র হতে হচ্ছে।

তাদের মতে, নিজেদের বিষয় গণমাধ্যমে না এসে নিজেদেরই সমাধান করে ফেলা উচিত।

image


শাকিব বুবলী অভিনীত বীর ছবির পরিচালক কাজী হায়াত বলছেন, তাদের এমন কাণ্ড কেউ ভালো চোখে দেখছে না। এসব কারণেই দর্শক চলচ্চিত্র বিমুখ হচ্ছে।

‘চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত বলেন, এরা যদি নিজেরা চুলোচুলি করে হাসির পাত্র হয় তাহলে দায়িত্বটা এদেরই বর্তায়। এদেরই ক্ষতি হচ্ছে।’ 

জ্যেষ্ঠ চলচ্চিত্র শিল্পীরা বলছেন, তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমে কথা বলা উচিত নয়। বরং নিজেদের সমস্যা নিজেরাই মিটিয়ে ফেলা উচিত।

চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাস বলেন, ‘যার যার ব্যক্তিত্ব তাকেই রক্ষা করতে হবে। শিষ্টাচারের বাইরে যেতে পারবে না কেউ। যাওয়া উচিৎ না।’ 

আরেক অভিনেত্রী অঞ্জনা রহমান বলেন, সাকিব-বুবলী-অপু; এটা একটা সমাধানে আসা উচিৎ।  

জনপ্রিয় তারকাদের সবকিছু অনুসরণ করেন নবাগত শিল্পীরা। ব্যক্তিগত বিষয় নিয়ে এমন নেতিবাচক আলোচনা হলে তারাইবা কাদের কাছ থেকে শিখবে- এই প্রশ্নও তুলেছেন জ্যৈষ্ঠ তারকারা।

একাত্তর/আরবি

দক্ষিণী সিনেমার 'থালাপথি' বিজয় এবং গ্ল্যামার কুইন তৃষা কৃষ্ণান- এই দুই নাম গত দুই দশক ধরে তামিল ইন্ডাস্ট্রিতে যতটা না অভিনয়ের জন্য চর্চিত হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে তাদের অফ-স্ক্রিন রসায়নের জন্য।...
নববধূ সাজে নিজের বিয়ের স্মৃতি রোমন্থন করলেন চিত্র নায়িকা শবনম বুবলি। বিয়ের দিন বুবলির সাজে মুগ্ধ ছিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। ভাসিয়েছিলেন প্রশংসায়।
অবকাশ যাপনের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান এবং শবনম বুবলী। এর আগে জানা গিয়েছিলো যে এই তারকা জুটি তাদের ছেলেকে নিয়ে আমেরিকা ভ্রমণে যাবেন। এখন তাদের যুক্তরাষ্ট্রে ঘুরে...
ঢালিউডে আবারও আলোচনায় পরিচালক রায়হান রাফী। 'তুফান' এর পর এবার তিনি ঈদুল আজহায় নিয়ে আসছেন নতুন অ্যাকশন থ্রিলার 'তাণ্ডব'। এই সিনেমার কেন্দ্রবিন্দুতে আছেন সুপারস্টার শাকিব খান।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর