সেরা অভিনয় দিয়েই ভক্তদের মন জয় করতে চান শাকিব খান

আপডেট : ০৬ জুন ২০২৫, ০৬:২৯ পিএম

ঢালিউডে আবারও আলোচনায় পরিচালক রায়হান রাফী। 'তুফান' এর পর এবার তিনি ঈদুল আজহায় নিয়ে আসছেন নতুন অ্যাকশন থ্রিলার 'তাণ্ডব'। এই সিনেমার কেন্দ্রবিন্দুতে আছেন সুপারস্টার শাকিব খান। যেখানে শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করছেন আফজাল হোসেন ও সাবিলা নূর।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় 'তাণ্ডব' সিনেমার প্রেসমিট। সুপারস্টার শাকিব খান, আফজাল হোসেন,জয়া আহসান, সাবিলা নূর পরিচালক রায়হান রাফি, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ তারকাদের জমজমাট ভিড় দেখা যায়। 

'তাণ্ডব' সিনেমার রূপেই প্রেস মিটে দেখা মেলে শাকিব খানের। এ সময় ঢালিউড সুপারস্টার জানান, তাণ্ডব রায়হান রাফির শ্রেষ্ঠ নির্মাণ। তিনি বলেন, এতটাই বিশ্বাস ছিল রাফীর প্রতি। আমি যখন রাফীর সঙ্গে ‘তাণ্ডব’ করতে রাজি হই, তখন শুধু এক লাইনের গল্প শুনেছিলাম।

তাণ্ডব রাফীর ক্যারিয়ারে সেরা সিনেমা হতে যাচ্ছে উল্লেখ করে শাকিব বলেন, তাণ্ডব একটা অসম্ভব পরিশ্রমের সিনেমা। আমি যখন ডাবিং করছিলাম, তখনই বুঝেছিলাম- রাফী কী দারুণ কাজ করেছে! আমি বলেছিলাম, রাফী, এটা তোমার সেরা সিনেমা।

সংবাদ সম্মেলনে সহশিল্পীদেরও প্রশংসায় ভাসান শাকিব খান। এ মেগাস্টার বলেন, এই সিনেমায় এত বড় বড় শিল্পীরা কাজ করেছেন, আমি নিজের জায়গা নিয়ে ভাবনায় পড়ে গিয়েছিলাম। পাশে বসে আছেন জয়া আহসান-তার তুলনা তিনি নিজেই। অসাধারণ অভিনয় করেছেন। আর সাবিলা নূর ‘লিচুর বাগান’ দিয়ে এরইমধ্যে দর্শকদের মাত করে দিয়েছেন।

তাণ্ডবে শাকিব খানের অভিনয়ে মুগ্ধ পরিচালক রায়হান রাফী। তিনি বলেন, এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের। শাকিব খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী।

সিনেমার একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াটের প্রধানের চরিত্রে অভিনয় করছেন চিরসবুজ অভিনেতা আফজাল হোসেন।গুণী এ অভিনেতা দেশের চলচ্চিত্রে নব জোয়ারে আনন্দ প্রকাশ করেন।

'তাণ্ডব' সিনেমার টিজার আর লিচু বাগানে গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। জন্য। ঢালিউডে তাণ্ডবের ঢেউ দেখার অপেক্ষায় দর্শক।

এআরএস
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর