কান উৎসবে যাওয়া হলো না এফডিসির প্রতিনিধি দলের

আপডেট : ২৩ মে ২০২৩, ০৫:০১ পিএম

কান চলচ্চিত্র উৎসবের জন্য বাংলাদেশের সরকারি প্রতিনিধি দলকে ভিসা দেয়নি ফ্রান্স দূতাবাস। ফলে এবারের আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সরকারি কোনো প্রতিনিধির আর যোগ দেওয়া হলো না।

সূত্র জানায়, বিএফডিসি সংশ্লিষ্টরা গভর্মেন্ট অর্ডার (জিও) জটিলতায় এমন ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল তিনটায় ভিসা পাওয়ার কথা থাকলেও তারা পাননি। কারণ হিসেবে সময় স্বল্পতার কথা বলা হয়েছে।

আরেকটি সূত্র জানিয়েছে, ভিসা নিশ্চিত না হলেও টিকিট কাটাও চূড়ান্ত হয়েছিল। এমিরেটস এয়ারলাইন্সে তাদের ফ্লাইট ছিলো মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে। 

প্রতিনিধি দলের অন্য তিন সদস্যের মধ্যে ছিলেন- বিএফডিসির এমডি নুজহাত ইয়াসমিন, দুই কর্মকর্তা এ কে এম আমিনুল করিম খান (সহকারী পরিচালক নিরাপত্তা ও প্রশাসন) ও রফিকুল ইসলাম (ল্যাব চিপ, অতিরিক্তি পরিচালক বিক্রয়)।

image


এছাড়া জায়েদ খান, নিপুণ আক্তার ও গুলজারও ছিলেন প্রতিনিধি দলে। কিন্তু তাদের মধ্যে নিপুণ ও গুলজার ভিসার জন্য দাঁড়াননি। তবে হলিউড-বলিউডের শিল্পীদের সঙ্গে দেখা করার স্বপ্ন ভঙ্গ হয়েছে জায়েদ খানের।

জানা গেছে, বাংলাদেশ প্রতিনিধি দলে ২০ জনেরও বেশি তালিকায় ছিলেন। তালিকা ছোট করতে গিয়েই তথ্য মন্ত্রণালয়ের এতোটা সময় দেরি হয়েছে। আর যখন চূড়ান্ত হলো তখন কান উৎসবের ঢাকে কাঠির পর বিসর্জনের বাজনার সময় হয়ে গেছে। 

এদিকে অষ্টম দিনেও কান চলচ্চিত্র উৎসবের ছবির বাজারে ‘বাংলাদেশ বুথ’ ফাঁকাই থাকলো। বুধবার উৎসবের নবম দিনে এই ছবির বাজার শেষ হচ্ছে।

প্রথমবার অংশ নিয়ে এমন ফাঁকা থাকার নজির ক্ষোভ সঞ্চার করেছে বাংলাদেশ থেকে আসা ফিল্ম প্রফেশনালসদের। বিশ্বের কাছে বাংলাদেশের চলচ্চিত্রকে তুলে ধরার সম্ভাবনাকে নষ্ট করা হয়েছে বলে মনে করছেন তারা।


একাত্তর/এসি

বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর