রাজের ভিডিও ফাঁসের ঘটনায় যা বললেন পরীমনি

আপডেট : ৩০ মে ২০২৩, ০৮:৪৬ পিএম

অভিনেতা শরিফুল রাজের সঙ্গে তিন অভিনেত্রীর কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা গেছে।

এ ঘটনায় অভিনেত্রী সুনেরাহ নাম উল্লেখ না করে দোষারোপ করার চেষ্টা করেছেন রাজের স্ত্রী অভিনেত্রী পরীমনিকে।

তবে অভিযোগ অস্বীকার করে পরীমনি দাবি করেন, এ বিষয়ে এখনো তিনি অবগত নন। বলেন, ‘আমি এখনো কিছু জানি না। আমার নাম উল্লেখ না করে কে কী বলেছে তা জানা নেই আমার। আমি স্বামী ও সন্তান নিয়ে বেশ ভালো আছি।’

সুনেরাহ সংসার ভাঙার চেষ্টা করছে জানিয়ে বলেন, ‘আমরা সংসার জীবন নিয়ে বেশ ভালোই ছিলাম। কিন্তু এটি অনেকের ভালো লাগছে না। তাই আমার সংসারের পেছনে লেগেছে তারা। তার কথা ও মাতলামি দেখেছেন? এবার বুঝেন। মানুষ মনে করে, দেশের সব মদ আমিই খাই! বাকিরা সবাই ধোয়া তুলসী পাতা। ওই মেয়ে হুমকি দিয়েছে, আইনের ভয় দেখিয়েছে- আইন কি শুধু তার জন্যই। আমিও তাকে দেখে নেব, ধৈর্যের একটা সীমা আছে! আমার মনে হয় ও (সুনেরাহ) আমার সংসারটা ভাঙার চেষ্টা করছে।’

image


তিনি আরও বলেন, ‘এটা তো রাজের পুরনো স্বভাব। আর আমি দুই বাসাতেই থাকি। এখন নিজ বাসায় আছি। আর আমাদের সংসার যদি ভেঙে যায়, তাহলে এর পেছনে দায়ী হবে ওই মেয়ে। আমি এর শেষটা দেখে নিতে চাই।’

এর আগে সুনেরাহ তার ফেসবুক পেইজে এক পোস্টে লিখেছেন, ‘১০ বছরের বেশি সময় ধরে আমি রাজকে চিনি। সে আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমরা তো সবাই জানি কীভাবে আমরা বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কথা বলি। সে ছেলে আর আমি মেয়ে, এটাই কি তোমরা একমাত্র সমস্যা ভাবছো? তার (রাজ) বিয়ের পর তার সঙ্গে আমার যোগাযোগ প্রায় নেই বললেই চলে। সেদিন একটা ডাবিং স্টুডিওতে আমার দেখা হওয়ার পর আমরা ছবি তুলেছি। পুরনো কোনো বন্ধুর সঙ্গে ছবি তোলাতে ভুল কী তা আমি জানি না। কারণ ছাড়াই তার স্ত্রী আমাকে নিয়ে পাগলামি করছে।’

এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘আপনারা যে ভিডিওগুলো দেখেছেন সেগুলো পাঁচ বছর আগের। ন’ ডরাই সিনেমার সময়ের। সেই সময় আমরা এভাবেই মজা করতাম, আর প্রতিদিন এভাবে কথা বলার প্র্যাকটিস করতাম। কারণ, আমাদের (বিশেষ করে আমাকে) সিনেমার প্রয়োজনে গালি দিতে হয়েছে এভাবে।’

আরও পড়ুন: ঈদে দেশসহ পাঁচ মহাদেশে মুক্তি পাবে ‘অন্তর্জাল’

মঙ্গলবার মধ্যরাতে শরীফুল রাজের ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করা হয় এসব ছবি ও ভিডিও। ঘণ্টাখানেক পর পরই সেগুলো মুছে দেওয়া হয়। তবে, এ ঘটনায় শরিফুল রাজ এখনো কোনো মন্তব্য করেননি।


একাত্তর/আরএ

টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল যেমন রাজনৈতিক মহলে সুনামি বইয়ে দিয়েছে, তেমনই বিনোদন জগতের অলিন্দেও লেগেছে তার তপ্ত আঁচ। তবে সব ছাপিয়ে এখন আলোচনায় আরজি করের সেই অভিশপ্ত ঘটনার নির্যাতিতার...
বলিউডের ইতিহাসের অন্যতম সেরা রোমান্টিক সিনেমা 'কাল হো না হো'-র সেই চঞ্চল অথচ গম্ভীর 'নায়না' চরিত্রটির কথা মনে আছে? চরিত্রটিতে প্রীতি জিনতার অভিনয় আজও দর্শকের চোখে পানি আনে। কিন্তু সম্প্রতি নেটপাড়ায়...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর