সাড়ে তিন বছর পর মঞ্চে ফিরছে ‘ক্রাচের কর্নেল’

আপডেট : ৩১ মে ২০২৩, ০৯:৫৩ পিএম

প্রায় সাড়ে তিন বছর পর মঞ্চে ফিরছে ‘ক্রাচের কর্নেল’। আগামী ১ ও ২ জুন নাটকটির ৫২ ও ৫৩তম প্রদর্শনী হবে বলে জানিয়েছে নাট্য সংগঠন ‘বটতলা’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ওই দুদিন সন্ধ্যা ৭টায় ঢাকার মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির প্রদর্শনী হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সাড়ে তিন বছরে তারা আরও তিনটি নতুন নাটক ‘মার্ক্স ইন সোহো’, ‘রাইজ আ্যন্ড শাইন’ এবং ‘সখী রঙ্গমালা’ মঞ্চে এনেছেন। এবার নিজেদের গুছিয়ে তারা ফিরছেন পুরনো প্রযোজনা ‘ক্রাচের কর্নেল’ নিয়ে।

শাহাদুজ্জামানের ইতিহাসনির্ভর উপন্যাস ‘ক্রাচের কর্নেল’ অবলম্বনে একই নামে এর নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার। নির্দেশনায় রয়েছেন মোহাম্মদ আলী হায়দার।

২০১৬ সালের ডিসেম্বরে এর প্রথম প্রদর্শনী হয়। করোনাভাইরাস মহামারির আগ পর্যন্ত নাটকটির ৫১টি প্রদর্শনীর আয়োজন হয়েছিল। সবশেষ প্রদর্শনীর পর দীর্ঘ বিরতি নিয়ে আবারও মঞ্চে ফিরছে ‘ক্রাচের কর্নেল’।

বটতলা বলছে, এ নাটক দিয়ে বাংলাদেশের ইতিহাসের এক অস্থির সময়কে উন্মোচন করতে চেয়েছেন তারা। মূলত নাটকটি অনেক তর্ক-যুক্তির মাধ্যমেই এগিয়ে চলে। না জানা অনেক বিষয়ের বিশ্লেষণাত্মক উপস্থাপনা এবং ইতিহাসের অলিগলিতে বিচরণই এ নাটকের দর্শকপ্রিয়তার মূল কারণ।


একাত্তর/এসজে 

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট আবারও বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে।
রাজধানীর পল্লবীতে শিকড় পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় পল্লবী থানার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস উদ্দিন মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে চলতি সপ্তাহে নিউ ইয়র্কে একত্রিত হচ্ছেন বিশ্বের শীর্ষ নেতারা। টানা দ্বিতীয় বছরের মতো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোডিয়ামে প্রত্যাবর্তনের মুখোমুখি...
বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর