উৎপাদনে ফিরলো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট আবারও বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে।

প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ শেষে রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ইউনিটটি পুনরায় চালু করা হয়। বিকেল পর্যন্ত এ ইউনিট থেকে ৩৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম সরকারি বার্তা সংস্থাকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ইউনিটটি আজ সকাল সাড়ে ৮টায় চালু করা হয়েছে। বিকেল ৫টা ৪৫ মিনিটে ইউনিটটি থেকে ৩৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। পর্যায়ক্রমে উৎপাদন বাড়িয়ে ইউনিটটি পূর্ণক্ষমতায় নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ শেষে ইউনিটটি পুনরায় চালু করা হয়েছে। কেন্দ্রটিতে বর্তমানে পর্যাপ্ত কয়লার মজুত রয়েছে।

আনোয়ারুল আজিম জানান, কেন্দ্রটির প্রথম ইউনিটও পূর্ণক্ষমতায় চালু রয়েছে। এ ইউনিট থেকে বর্তমানে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

বাগেরহাটের রামপালে বাংলাদেশ ও ভারতের যৌথ মালিকানায় ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নামে পরিচিত এ বিদ্যুৎকেন্দ্রে সুপারক্রিটিক্যাল প্রযুক্তির ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দু’টি ইউনিট রয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি) লিমিটেডের যৌথ উদ্যোগে গঠিত বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড (বিআইএফপিসিএল) রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা করছে।

আরবিএস
সরকারি সফরে বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ দুটি জেলা খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে তিনি প্রথমে মোংলায় পৌঁছাবেন এবং পরবর্তীতে...
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রক্রিয়ায় এক ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে। শুক্রবার দুপুরে কেন্দ্রটিতে দ্বিতীয়...
বিদ্যুৎ উৎপাদন শুরুর একেবারে চূড়ান্ত ও গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করেছে দেশের ইতিহাসে সর্ববৃহৎ একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। কেন্দ্রটির প্রথম ইউনিটের সফল পারমাণবিক বিক্রিয়া এবং ভৌত...
বাগেরহাটের মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি (বানৌজা)-তে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে নৌপথে তিনি বানৌজা মোংলার জেটিতে পৌঁছান।
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ) অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একই সঙ্গে মধ্যরাতে...
বর্তমান সরকারকে ‘সুস্পষ্টভাবে ভুল পথ’ থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো আধিপত্যবাদী শক্তির সঙ্গে এমন কোনো চুক্তি করা যাবে...
মালয়েশিয়ায় অর্থ কেলেঙ্কারিতে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে কারাগার থেকে মুক্ত করে নিজ বাড়িতে গৃহবন্দী রাখার অনুমতি দিয়ে আদেশ জারি করেছেন দেশটির একটি আদালত। শুক্রবার নাজিবের আইনজীবী...
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপনে সরকার দেশব্যাপী ব্যাপক  কর্মসূচি গ্রহণ করেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর