শাহরুখ খানের ‘জওয়ান’ নিয়ে উচ্ছ্বসিত সালমান

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৬:২১ পিএম

ব্লকবাস্টার ‘পাঠান’ নিয়ে আলোচনার রেশ না ফুরাতেই প্রকাশ্যে আসলো শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’। মাত্র দুদিন হলো ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। আর তাকেই আবারও আলোচনায় শাহরুখ খান। এখন অপেক্ষা পাঠানকে কতটা ছাড়াতে পারে জওয়ান। 

তবে, এরই মধ্যে বলিউডের ভাই হিসাব খ্যাত সালমান খান সিনেমাটির ট্রেলার নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন, পাঠান তো জওয়ান বনে গেছে। একরাশ প্রশংসায় ভাসিয়েছেন শাহরুখ খানকে। সেই সঙ্গে সিনেমার দুর্দান্ত সফলতাও কামনাও করেছেন তিনি। 

বলিউড দুনিয়াতে শাহরুখ খানের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে খ্যাত সালমান খান আরও লেখেন, দুর্দান্ত হয়েছে ট্রেলার, প্রচণ্ড পছন্দ হয়েছে। এবার এই ধরনের ছবি একমাত্র প্রেক্ষাগৃহেই দেখা উচিত। আমি তো নিশ্চিতভাবে প্রথম দিনেই দেখতে যাচ্ছি। প্রথম শোতেই টিকেট কাটবো। 

image


উল্লেখ্য, পাঠান ছবিতে শাহরুখের সঙ্গে অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছিলেন সালমান খান। প্রথমেই ঘোষণা করা হয় শাহরুখের 'পাঠান' ছবির পর সালমানের 'টাইগার ৩' ছবিতে দেখা যাবে কিং খানকে। 'পাঠান' ও 'টাইগার'-এর এই 'ক্রসওভার' সাধারণ মানুষ খুবই পছন্দ করেছেন। 

২ মিনিট ১২ সেকেন্ডের 'জওয়ান' ছবির ট্রেলারে ভর্তি একাধিক সাংঘাতিক স্টান্ট, গান, সংলাপ এবং সবটাই শাহরুখ খানের অনন্য স্টাইলে। 'তেরি' ও 'মেরসাল' খ্যাত অ্যাটলি পরিচালিত এই প্যান ইন্ডিয়া ছবিতে দেখা যাবে লেডি সুপারস্টার নয়নতারা ও বিজয় সেতুপতিকেও। 

জাওয়ান সিনেমার ট্রেলারে শাহরুখ খানকে চারটি ভিন্ন লুকে দেখতে পাওয়া গেছে। প্রথম লুকে তাঁর মুখের প্রায় সবটাই ব্যান্ডেজে মোড়া, দ্বিতীয় লুকে ক্লিন সেভ, তৃতীয় লুকে ছাই রঙের একটি মুখোশে অর্ধেক মুখ ঢাকা, চতুর্থ এবং সবচেয়ে ভাইরাল লুকে তাঁকে দেখা গেল মুণ্ডিত মাথায়। 


একাত্তর/এসজে

বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে প্রকাশ্যে এলো তার বহুল আলোচিত সিনেমা 'কিং' এর মুক্তির তারিখ।
দর্শকদের সব ধারণা ভুল প্রমাণ করে 'বিগ বস ১৯' মৌমুসের শিরোপা জয় করলেন অভিনেতা গৌরব খান্না। সংযত আচরণ, উপস্থিত বুদ্ধি এবং দারুণ বুদ্ধিমত্তার জোরেই তিনি প্রতিযোগিতার দৌড়ে সবাইকে পেছনে ফেলেছেন।
কাতারের দোহার মঞ্চে তাদের দুজনের একটি পারফরম্যান্সের ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে চরম বিতর্ক ও সমালোচনা। দর্শকদের মতে, এই পারফরম্যান্সটি ছিল ‘চরম অস্বস্তিকর’।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হলো এক জাঁকজমকপূর্ণ ইভেন্ট, যেখানে বলিউড বাদশা শাহরুখ খান দুবাই-ভিত্তিক ড্যানিউব গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিজওয়ান সাজনের...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
চলমান ইরান যুদ্ধের কারণে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো স্পর্শকাতর মার্কিন অস্ত্র ভাণ্ডারে মারাত্মক সংকট তৈরি হয়েছে, গণমাধ্যমে এমন গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর নজিরবিহীন...
ইসরাইলের ওপর ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের মতো আরও ভয়াবহ ও বিশাল পরিসরে একটি সমন্বিত বহুমাত্রিক আক্রমণের ছক কষছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইসরাইলি গোয়েন্দা তথ্যের বরাতে জেরুজালেম পোস্টের...
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ১২ শিশু অসুস্থ হয়ে পড়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর