দাবাং সিনেমার প্রচারে সালমান-তামান্নার ‘অস্বস্তিকর রোম্যান্স'

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম

আবারও একবার নিজের জনপ্রিয় দাবাং সিনেমার প্রচার নিয়ে মঞ্চ মাতাচ্ছেন বলিউড ‘ভাইজান’ সালমান খান। তবে এবারের প্রচারে তার সঙ্গী হয়েছেন হালের সেনসেশন তামান্না ভাটিয়া। কিন্তু কাতারের দোহার মঞ্চে তাদের দুজনের একটি পারফরম্যান্সের ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে চরম বিতর্ক ও সমালোচনা। দর্শকদের মতে, এই পারফরম্যান্সটি ছিল ‘চরম অস্বস্তিকর’।

ভাইরাল হওয়া ক্লিপটিতে দেখা যাচ্ছে, সালমান খান এবং তামান্না ভাটিয়া একসঙ্গে তাদের জনপ্রিয় গান 'দিল দিয়া গাল্লান'-এ পারফর্ম করছেন। কিন্তু মঞ্চে সালমানের কিছু 'রোম্যান্টিক অঙ্গভঙ্গি'ই দর্শকদের বিরূপ সমালোচনার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।

একটি জনপ্রিয় 'রেডিট' থ্রেডে এই ভিডিওটি শেয়ার হতেই নেটিজেনদের সমালোচনার ঝড় বয়ে যায়। ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের ভাবনা অকপটে প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেছেন, দেখতে ভীষণ অস্বস্তিকর লাগছে। আরেকজন লিখেছেন, অন্যের জন্য লজ্জা। 

অন্যান্য মন্তব্যের মধ্যে রয়েছে, তামান্নাকে বেশ বিব্রত দেখাচ্ছে এবং এটা কী ধরনের অদ্ভুত সব কাণ্ড?

দর্শকদের মতে, মঞ্চে দুই তারকার মধ্যে রসায়নের ঘাটতি ছিলো স্পষ্ট, যার ফলে পুরো রোম্যান্টিক পরিবেশটিই হাস্যকর হয়ে উঠেছে। সালমান খানের এই বিতর্কিত পারফরম্যান্সের পর, এই বিষয়ে তামান্নার পক্ষ থেকে কোনো মন্তব্য আসে কিনা, তা জানতে উৎসুক রয়েছেন অনেকেই।

যদিও এই বিতর্কিত ক্লিপটি আলোচনার কেন্দ্রে, তবুও দাবাং সিনেমার প্রচারে সালমানের পুরোনো জাদুতে মুগ্ধ হয়েছেন তার ভক্তরা। সালমান খান তার জনপ্রিয় গান, যেমন- ‘ওহ জানে জানা’, কিক ছবির ‘জুম্মে কি রাত’, দাবাংয়ের ‘পান্ডে জি সিটি’ এবং টিউবলাইটের ‘সাজন রেডিও’ গানে নেচেছেন।

সালমান খান ও তামান্না ভাটিয়া ছাড়াও এই দাবাং ট্যুরে অংশ নিয়েছেন সুনীল গ্রোভার, স্টেবিন বেন, জ্যাকলিন ফার্নান্দেজ এবং মনীশ পলের মতো তারকারা।

এআরএস
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর