স্টেজে সমলিঙ্গের সহশিল্পীকে চুমু খাওয়ায় ফেস্টিভ্যাল পণ্ড

আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৪:৫২ পিএম

মালয়েশিয়ায় এক মিউজিক ফেস্টিভ্যালে ব্রিটিশ পপ ব্যান্ড ‘দ্য ১৯৭৫’ এর দুই পুরুষ সহশিল্পী শো চলাকালীন চুমু খাওয়ায় ফেস্টিভ্যাল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 

শুক্রবার রাতে মুসলিম অধ্যুষিত দেশ মালয়েশিয়ার একটি মিউজিক ফেস্টিভ্যালে শো চলাকালীন সময়ে ব্যান্ড ‘১৯৭৫’ এর প্রধান গায়ক ম্যাটি হিলি তার সহশিল্পীকে চুম্বন করেন। এতে কর্তৃপক্ষ তৎক্ষণাৎ শোটি বন্ধ করে দেয়। 

মালয়েশিয়ায় সমকামিতাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। দেশটির সরকার একই সঙ্গে উভকামিতা, রুপান্তরকামিতা ইত্যাদি বিষয়কে নিষিদ্ধ ঘোষণা করেছে। 

ইতোমধ্যে তাদের এই চুমুর ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ম্যাটি হিলি শোতে একটি বক্তব্য প্রদান করে তার সহশিল্পী রস ম্যাকডোনাল্ডকে চুম্বন করেন।  

এই ঘটনায় মালয়েশিয়া সরকার তার তীব্র সমালোচনা করেছে। 

ম্যাটি হিলি ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘অনাকাঙ্ক্ষিত কারণে আমরা সেদিনের শো শেষ করতে পারিনি। তবে আমরা আমাদের ভক্তদের হতাশ করতে চাইনা। আমি ভুল করেছি। আমি চুক্তির সময় বিষয়টি খেয়াল করিনি’। 

তিনি জানান, তাদেরকে মালয়েশিয়ায় আমন্ত্রণ জানানোর আগে দেশটির সরকার সমকামিতা নিষিদ্ধের ব্যাপারে তাদের অবগত করেনি। 

হিলির এই চুমুকাণ্ডের পর যখন দর্শকমহলে হট্টগোল শুরু হয় তখন তিনি সাথেসাথে শো বন্ধ করে দর্শকদের বলেন, ‘ঠিক আছে আমরা যাচ্ছি। আমাদের কুয়ালালামপুর থেকে নিষিদ্ধ করা হয়েছে। পরে দেখা হবে’। 

মালয়েশিয়ার স্থানীয় পত্রিকা দ্য নিউ স্ট্রেটস টাইমস বলে, এই ঘটনার পর বিষয়টি ব্যাখ্যা করার জন্য মালয়েশিয়ার কমিউনিকেশন এবং ডিজিটাল মন্ত্রণালয় ‘দ্য ১৯৭৫’ ব্যান্ডকে তলব করেছে।

আরও পড়ুন: বক্স অফিসে তুমুল লড়াইয়ে বার্বি ও ওপেনহেইমার

এদিকে পুলিশ বলেছে, তারা এই ব্যাপারে কোনো প্রতিবেদন জমা দেয়নি। তবে শিগগিরই এই ব্যান্ডকে ডাকা হবে। 

হিলি এর আগে আরব আমিরাতে তার এক পুরুষ ভক্তকে চুমু খেয়েছিলেন। সেসময়ও এই বিষয় নিয়ে মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়েছিলো। মালয়েশিয়ার মতো আরব আমিরাতেও সমকামিতা নিষিদ্ধ।


একাত্তর/এসজে

শুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন মালয়েশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী কুইনজি চেং।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর