মুক্তি পাচ্ছে হৃদি হকের প্রথম সিনেমা '১৯৭১-সেই সব দিন'

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৪:২৫ পিএম

১৮ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে পরিচালক ও অভিনেত্রী হৃদি হকের প্রথম সিনেমা '১৯৭১-সেই সব দিন'। 

সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটির প্রেক্ষাপট হলো মুক্তিযুদ্ধের এবং বাঙালির এগিয়ে যাবার গল্প।

চলচ্চিত্রে দীর্ঘ বঞ্চনা, বেদনা, দ্রোহ আর প্রেমের, সেই সেলুলয়েড আখ্যান তৈরিতে পরিচালকের চ্যালেঞ্জ ছিল সেই সময়টাকে ধরা।

সেলুলয়েডে একাত্তর ঘিরে চেনা বয়ানটা বদলে দিয়েছেন হৃদি তার সিনেমায়। তাতে কোথাও রণাঙ্গন নেই, তবু মুক্তিযুদ্ধ আছে, আছে গহীনে, গভীরে। তবে সবচেয়ে বেশি আছে উন্মাতাল সময় আর মনস্তত্ত্বের লড়াই।

হৃদি বলেন, যে নয়মাসের যাত্রাটা আমরা দেখিয়েছি, সে যাত্রায় আসলে নানা রকম দ্বন্ধ আছে। সেখানে প্রেম আছে, বেদনা আছে, দ্রোহ আছে । সবকিছু মিলিয়ে আমরা আসলে এগিয়ে যেতে চেয়েছি, থেমে থাকিনি। আর এ থেমে না থাকার গল্প এটা। 

১৯৭১ সেই সব দিনের ছবি সেলুলয়েডে আঁকতে গিয়ে চ্যালেঞ্জ ছিল সময় আর আবহটাকে নির্মাণে। 

হৃদি আরও বলেন, সেই চ্যালেঞ্জ অতিক্রমে একাত্তরই তাকে শক্তি যুগিয়েছে। 

এ চলচ্চিত্রে ছোট ছোট নির্মাণে হৃদি পুরো গল্পটি বলেছেন। প্রকাশিত দুই গানে তার ছোঁয়া মিলেছে। পরিচালকের বিশ্বাস, ছবিটি দর্শককে, একাত্তর আর সময়টাতে এক লহমায় ফিরিয়ে নিয়ে যাবে। 

হৃদি বলেন, আমাদের পরিচালকদের সাথে দর্শকদের কেন জানি দূরত্ব এসে গেছে। একাত্তরের সে প্রোগ্রেসিভ সময়টাকে আমরা তুলে আনতে পারিনি।

আরও পড়ুন : কলকাতায় শুরু হলো বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

হৃদির চলচ্চিত্রের প্রারম্ভের সবকিছুই প্রতিশ্রুতিময়। প্রথম ছবিতে মিশে থাকা আবেগের মিশেলে যে একাত্তরের বয়ান তিনি বুনেছেন, তা দেশের চলচ্চিত্রেও এগিয়ে যাবার ইতিহাস লিখবে বলে বিশ্বাস পরিচালকের। 

একাত্তর/পিএজে 


দর্শকের উন্মাদনা আর টিকিটের জন্য হাহাকার। সপ্তাহজুড়ে এমনটাই চিত্র ছিল জওয়ানের। দর্শক ফিরেছে হলে তাই মুখে হাসিও ফুটেছে হল মালিকদের।
হিমালয়ের কোলঘেঁষা গিরোং স্থলবন্দরটি এক সময় ছিল চীন ও নেপালের সীমান্ত যোগাযোগের প্রাণকেন্দ্র। পর্যটক ও ব্যবসায়ীদের গমগমে পদচারণায় প্রতিদিন মুখরিত থাকত দুই দেশের ট্রানজিট পয়েন্টটি। কিন্তু আজ তা এক...
ভারতের মুর্শিদাবাদে বিশ্ব দূরপাল্লার সাঁতারে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশের ফয়সাল আহমেদ। ফয়সাল ছাড়াও এই প্রতিযোগিতায় বাংলাদেশি সাঁতারুরা দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট চারটি পদক জয় করেছেন।
সময়মতো সার না পাওয়া আর বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকেরা ভাঙচুর চালিয়েছেন ডিলারের সার গোডাউনে।
ভারতের নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছে সত্য নিকেতন এলাকায় একটি পাঁচতলা বেসরকারি ‘পেয়িং গেস্ট’ হোস্টেল ধসে পড়ার ঘটনায় রাজধানী জুড়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ‘হোস্টেল ডেজ’ নামের ওই ভবনটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর