‘মাইক’ সিনেমার আনুষ্ঠানিক প্রচারণা শুরু

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৯:১৮ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মিত প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। পূর্ণদৈর্ঘ্য এ চলচ্চিত্রটি বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত।

ইতিমধ্যে প্রকাশ হয়েছে সিনেমাটির পোস্টার, ট্রেইলার, টিজার ও গান। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১১ আগস্ট।

মুক্তির আগে বৃহস্পতিবার (৩ আগস্ট) থেকে শুরু হয়েছে সিনেমাটির বর্ণিল প্রচারণা। রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে প্রচারণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রচারণার প্রথম দিনে ‘মাইক’ সিনেমার অভিনয়শিল্পী অভিনেতা তারিক আনাম খান, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও অভিনেত্রী তানভীন সুইটিসহ কলাকুশলীরা অংশ নেন।

প্রচারণায় অংশ নিয়ে অভিনেতা তারিক আনাম খান বলেন, আমাদের স্বাধীনতা যুদ্ধ, বঙ্গবন্ধু ও তার ৭ মার্চের ভাষণকে জানা ছাড়াও ‘মাইক’ সিনেমাতে অনেক ভালো গল্প আছে, অদ্ভুত সুন্দর গল্প আছে। একটা শিক্ষণীয় ছবি হয়েছে, তোমাদের সিনেমা হয়েছে। তোমরা সবাই বাবা-মাকে নিয়ে সিনেমাটি দেখবে। আমি নিশ্চিত এটা দেখলে সবার ভালো লাগবে।

চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেন, ‘মাইক’ সিনেমার মূল উপজীব্য ৭ মার্চের ভাষণ। যে ভাষণটি উদ্বুদ্ধ করেছে বাঙালি জাতিকে, যে ভাষণ এনে দিয়েছে বাংলাদেশ নামক রাষ্ট্র। আজকে আমরা এই স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে পারি- এর সবকিছুর মূলে রয়েছে ৭ মার্চের ভাষণ। এই ভাষণকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেয়ার প্রয়াসে শাহীন ভাই ছবিটি বানিয়েছেন।

image


সবাইকে সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে অভিনেত্রী তানভীন সুইটি বলেন, আমরা নিজেরা জানতাম না পঁচাত্তর পরবর্তী সময়ে ৭ মার্চের ভাষণ ছিল কিংবা দেশ কিভাবে স্বাধীন হয়েছে। পঁচাত্তরের ১৫ আগস্ট আমাদের জাতির পিতাকে সপরিবার হত্যা করার পর সবকিছু পাল্টে গিয়েছিল। অনেক কিছু নিষিদ্ধ করা হয়েছিল। এই দেশটাকে কে তৈরি করে গেছেন? বঙ্গবন্ধুর একটা ডাকে লাখ লাখ মানুষ ছুটে এসেছিল। আমরাইতো সেইসব ইতিহাস জানি না। আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে জানবে? আপনারা সিনেমাটা দেখুন। যেই স্বাধীন দেশে বাস করছি সেই দেশের ইতিহাস তো সবাইকে জানতে হবে।

লেখক, কলামিস্ট ও সংগঠক এফ এম শাহীনের প্রযোজনায় চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল। গত ২৯ মে চলচ্চিত্রটি আনকাট সেন্সর পায়।

‘মাইক’ চলচ্চিত্রের গল্পকার, প্রযোজক ও পরিচালক এফ এম শাহীন বলেন, ‘মাইক’ চলচ্চিত্র নতুন প্রজন্মের কাছে জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নতুন মাত্রায় পৌঁছে দেবে। আগামী ১১ আগস্ট ‘মাইক’ দর্শকদের জন্য সিনেমা হলে মুক্তি পাবে। শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ এর মাধ্যমে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ স্বাধীনতার ইতিহাস জানতে পারবে। একইসঙ্গে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে ‘মাইক’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবার প্রতি অনুরোধ আপনারা সিনেমা হলে আসুন, ভালো সিনেমা দেখুন।

পরিচালক হাসান জাফরুল বিপুল বলেন, ‘মাইক’ চলচ্চিত্রটি দেখে দর্শকরা আন্দোলিত ও উৎসাহিত হবে। নতুন প্রজন্মের জানা উচিত একাত্তরে কী হয়েছিল- ৭ মার্চের ভাষণকে ঢেকে রাখার চেষ্টা করা হয়েছে। আমাদের সবার দায়িত্ব এ ভাষণকে সবার কাছে পৌঁছে দেয়া এবং জাতিকে সঠিক ইতিহাস জানানো।

‘মাইক’ সিনেমায় অন্যান্যের মধ্যে অভিনয় করেছেন অভিনেতা নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, শিশুশিল্পী সানজিদ রহমান খান, আলী আবদুল্লাহ দাইয়ান ভূঁইয়া, খোন্দকার মেঘদূত জলিল, মীর্জা ত্বাবীব ওয়াসিত প্রমুখ।


একাত্তর/এসি

ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের নাম আবারও উজ্জ্বল করলেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। শুক্রবার রাতে নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ৫৪তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বিগ স্ক্রিন...
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে দেয়ার পর এবার পুরো স্পেনে শুরু হয়েছে বাঁধভাঙা আনন্দের সুনামি। ২০১০ সালের পর দীর্ঘ ১৬ বছর...
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর