তৃতীয়বিয়ের বিচ্ছেদের বিষয়ে প্রথমবারের মতো কথা বলেছেনব্রিটনি স্পিয়ার্স। তিনি বলেছেন, আমিআর বিচ্ছেদের কষ্ট সহ্য করতেপারছি না।
স্পিয়ার্সবলেছেন, আসগরির সাথে ছয় বছরেরসম্পর্ক শেষ হয়ে যাওয়াতেতিনি কষ্ট পেয়েছেন।
সামাজিকযোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে নিজেরবিচ্ছেদ নিয়ে আলোচনা করে এই গায়িকালিখেছেন, আমি এখানে কিছুব্যাখ্যা করতে আসিনি। কারণএটি অন্য কারও বিষয় নয়।
আমিএই ভাঙা সম্পর্কের সাথেঅনেক দিন ধরে লড়াইকরছি। আমার ইনস্টাগ্রাম দেখেআমাকে সুখী বলে মনেহতে পারে। তবে এসবই বাস্তবতাথেকে অনেক দূরের বিষয়।
এদিকেইনস্টাগ্রামে অন্য আরেক পোষ্টেব্রিটনি স্পিয়ার্সের সদ্য সাবেক স্বামীস্যাম আসগারি বলেছেন, ছয় বছর পরস্পরেরপ্রতি ভালোবাসা এবং সম্মান রেখে সময় পার করার পর আমার স্ত্রী এবংআমি একসাথে আমাদের যাত্রা শেষ করার সিদ্ধান্তনিয়েছি।
তিনি বলেন, আমরা একে অপরের প্রতি আমাদের এই ভালোবাসা এবং সম্মান ধরেরাখবো। আমি ব্রিটনির মঙ্গলকামনা করি।
২০২২সালে জুন মাসে ৪১বছর বয়সী পপস্টার ব্রিটনিস্পিয়ার্স তার থেকে ১১বছরের ছোট ইরানি আমেরিকানমডেল ও ফিটনেস ট্রেইনারস্যাম আসগারিকে বিয়ে করেছিলেন। এই বিয়ে মাত্র ১৪ মাস স্থায়ীহয়েছিলো।
