আয়ে সব রেকর্ড ভাঙছে শাহরুখের ‘জাওয়ান’

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৮ পিএম

আয়ের দিক থেকে বলিউড ইতিহাসের একের পর এক রেকর্ড গড়ে চলছে ‘কিং খান’ হিসাবে খ্যাত শাহরুখ খানের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জওয়ান’। প্রথম তিন দিনেই ছবির আয় ছাড়িয়ে গেছে ১৮০ রুপি। গেলো বৃহস্পতিবার মুক্তির দিন ছবিটি আয় করে সাড়ে ৬৫ কোটি রুপি, দ্বিতীয় দিন ৪৬ কোটি আর শনিবার তৃতীয় দিনে আয় করেছে প্রায় ৬৯ কোটি রুপি। প্রথম তিন দিনের হিসাবে যা বলিউডের ইতিহাস সেরা।

ভারতের বলিউড সিনেমার বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ তার এক্স (সাবেক টুইটার) পোস্টে ‘জাওয়ান’ সম্পর্কে লিখেছেন ‘সুনামি-হারিকেন-টাইফুন’। এর আগে তিনি আভাস দিয়েছিলেন, শাহরুখ খানের এই সিনেমাও হাজার কোটি রুপির মাইলফলক তৈরি করবে।

আর যদি তেমনটি ঘটে, তাহলে শাহরুখ খান হবেন বলিউড সিনেমার ইতিহাসে প্রথম নায়ক, যার পরপর দুই সিনেমা হাজার রুপি আয়ের রেকর্ড গড়লো। ‘জওয়ান’ ছবিটে শাহরুখ খানের ‘পাঠান’ ছবিকেও ছাড়িয়ে গেছে। জওয়ানের প্রথম দিনের আয় পাঠানের প্রথম দিনের আয় থেকে প্রায় ২০ শতাংশ বেশি।

শুধু বক্স অফিসের হিসাবেই নয়, ‘জওয়ান’ সমালোচকদেরও মুগ্ধ করেছে সমানভাবে। চলচ্চিত্র সমালোচক সাইবল চ্যাটার্জী এক পর্যালোচনাতে ছবিটিকে পাঁচের মধ্যে তিন দশমিক পাঁচ ৩.৫ স্টার রেটিং দিয়েছেন এবং তিনি লিখেছেন, শাহরুখ খান কঠিন কাজটি অভূতপূর্ব করেন, যা অন্যদের মধ্যে খুবই কম দেখা যায়।

বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে প্রকাশ্যে এলো তার বহুল আলোচিত সিনেমা 'কিং' এর মুক্তির তারিখ।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হলো এক জাঁকজমকপূর্ণ ইভেন্ট, যেখানে বলিউড বাদশা শাহরুখ খান দুবাই-ভিত্তিক ড্যানিউব গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিজওয়ান সাজনের...
বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের জন্মদিন আগামী ২ নভেম্বর। প্রতিবছর প্রিয় নায়ককে একনজর দেখতে বান্দ্রার সমুদ্রতীরের সাদা বাংলো মান্নাতের সামনে ভক্তদের ভিড় সবার নজর কাড়ে। 
তিন দশকেরও বেশি ক্যারিয়ারে প্রথমবারের মতো সেরা অভিনেতা হিসাবে ভারতী জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান। 
মাথায় ঝলমলে এক বিশ্বসুন্দরীর মুকুট পরার সুদূরপ্রসারী স্বপ্ন নিয়ে ভিয়েতনামের জমকালো মঞ্চে পা রেখেছিলেন বাংলাদেশের সামানজার সাঈদ। মূল লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ক্যাটাগরি ‘বিউটি উইথ আ পারপাস’-এ...
লক্ষ্মীপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নাতি-নাতনিসহ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া দাদাকে বাঁচাতে পানিতে নেমে দুই শিশুরও সলিলসমাধি হয়। 
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক ‘কসমেটিকা ঢাকা’ প্রদর্শনীর সমাপনী দিনে দেশসেরা কসমেটিকস উৎপাদক কোম্পানি এবং সেরা প্যাভিলিয়নের সম্মাননা...
একেই বলে ‘সর্ষের মধ্যে ভূত’! টেলিভিশনের পর্দায় যিনি দিনরাত অপরাধীদের কীর্তিকলাপ ফাঁস করতেন, স্বয়ং তিনিই এবার জড়িয়ে পড়লেন এক বিশাল অপরাধ সাম্রাজ্যের জালে! মাদক চোরাচালানের দায়ে মিশরের বহুল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর