নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ, টিকিট নেই জাওয়ানের

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩০ পিএম

বলিউডে শেষ হয়ে আসছে ৫৭ বছর বয়সী শাহরুখ খানের ক্যারিয়ার -এমন গুঞ্জনের মধ্যে চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পায় ‘পাঠান’। অতীতের সব রেকর্ড ভেঙে হাজার কোটির ক্লাবে নাম লেখায় সিনেমাটি। এরপর থেকেই ‘জওয়ান’-এর অপেক্ষায় ছিলেন শাহরুখ ভক্তরা। 

দীর্ঘ আট মাসের সেই অপেক্ষার অবসান হয়েছে গত ৭ সেপ্টেম্বর। বড় পর্দায় মুক্তি পেয়েছে শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা জওয়ান। প্রেক্ষাগৃহে মুক্তির পরপরই বক্স অফিসে উঠেছে ঝড়। 

পাঠান মুক্তির পর বক্স অফিসে যে রেকর্ড গড়েছিলেন শাহরুখ, জওয়ানের মাধ্যমে নিজেই ভেঙেছেন সেই রেকর্ড। ছবি মুক্তির মাত্র এক সপ্তাহ আগে শুরু হয় অগ্রিম টিকিট বুকিং। ফার্স্ট ডে ফার্স্ট শো'র টিকিট নিয়ে দর্শকের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

ভারতে সাধারণত ছবির প্রথম দিনের শো-এর জন্যই টিকিটের চাহিদা বেশি থাকে। কিন্তু জওয়ান সে ক্ষেত্রে ব্যতিক্রম। মুক্তির পরে সপ্তাহান্তে দ্বিগুণ হয়েছে জওয়ানের টিকিটের চাহিদা। অধিকাংশ প্রেক্ষাগৃহেই টিকিট নেই জাওয়ানের।  

মুক্তির প্রথম দিনেই শুধু ভারতেই ১৩০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। আর বিশ্বব্যাপী আয় প্রায় ১৬০ কোটি ছাড়িয়েছে। অন্যদিকে  মুক্তির প্রথম দিনে পাঠানের বিশ্বব্যাপী আয় ছিল প্রায় ১০০ কোটি রূপি।   

টিকিটের চাহিদা মেটাতে ভিন্ন পথও বেছে নিয়েছেন ছবির নির্মাতা এবং প্রেক্ষাগৃহের মালিকেরা। এবার মধ্যরাতেও চলবে শো। 

মুম্বইয়ের পাশাপাশি দিল্লি, কলকাতা, চণ্ডীগড়, পুনে, কোচি, হায়দরাবাদ, আমদাবাদের মতো শহরেও শুক্রবার থেকে শুরু হয়েছে জওয়ানের মধ্যরাতের শো। তবে সেই শোয়েরও বেশির ভাগ টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। 

‘জওয়ান’ নির্মিত হয়েছে ৩০০ কোটি রুপিতে। দক্ষিণ ভারতের অ্যাটলি কুমার পরিচালিত জাওয়ান একটি অ্যাকশনধর্মী থ্রিলার। সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান, বিপরীতে আছেন নয়নতারা। খল চরিত্রে দেখা যাবে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয় সেথুপতিকে। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন।

বাংলাদেশ বিশ্বব্যাপী প্রায় ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে জাওয়ান। বাংলাদেশের প্রেক্ষাগৃহেও হাউজফুল চলছে সিনেমাটি। 

আরবিএস
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
আগের সরকারের আমলে নেওয়া প্রায় এক হাজার ৩০০টি উন্নয়ন প্রকল্পের অর্থনৈতিক কার্যকারিতা যাচাই এবং সম্ভাব্য অনিয়ম চিহ্নিত করতে বর্তমান সরকার পৃথকভাবে প্রতিটি প্রকল্প মূল্যায়ন করছে বলে জানিয়েছেন...
নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছেই অবস্থিত সত্য নিকেতন এলাকায় ধসে পড়া ছয়তলা পেয়িং গেস্ট (পিজি) ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বহু শিক্ষার্থী। উদ্ধারকাজের সময় কংক্রিটের স্ল্যাব ও ভারী...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ ক্যাম্পাসের অতিপরিচিত ছাত্রাবাস এলাকা 'সত্য নিকেতনে' একটি ছয়তলা ভবন হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রোববার দুপুরে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক বিপর্যয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর