গীতিকার ফজল-এ-খোদা আর নেই

আপডেট : ০৪ জুলাই ২০২১, ০২:০১ পিএম

বরেণ্য কবি ও গীতিকার, বীর মুক্তিযোদ্ধা ফজল-এ-খোদা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি জনপ্রিয় 'সালাম সালাম হাজার সালাম' গানটির রচয়িতা হিসেবে বহুল পরিচিত ছিলেন। 

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে রোববার (৪ জুলাই) ভোর চারটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৮১ বছর।

ফজল-এ-খোদার ছেলে সজীব ওনাসিস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে রোববার রায়ের বাজার কবরস্থানে তার বাবাকে সমাহিত করা হবে। 

আরও পড়ুন: পাহাড়ি ঢলের জমানো পানিতে ভেসে উঠল দেড় বছরের শিশুর মরদেহ

'সালাম সালাম হাজার সালাম' গানটি মুক্তিযুদ্ধের সময় বাংলার মানুষকে উজ্জীবিত করেছিল। গানটি বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০ বাংলা গানের তালিকায় ১২তম স্থানে ছিল। 

তার লেখা কালজয়ী গানের মধ্যে আরও রয়েছে 'ভালোবাসার মূল্য কত', 'যে দেশেতে শাপলা শালুক', 'ভাবনা আমার আহত পাখির মতো', 'খোকন মণি রাগ করে না', 'কলসি কাঁধে ঘাটে যায় কোন রূপসী', 'আমি প্রদীপের মতো রাত জেগে জেগে'। 

ষাট এর দশক থেকে শুরু করে ২০১৫ সাল পর্যন্ত প্রায় ৫০ বছর ফজল-এ-খোদা অসংখ্য দেশাত্মবোধক, আধুনিক, লোক সংগীত, ইসলামী গান রচনা করেছেন।

তিনি ১৯৬৩ সালে বেতারের ও এর পরের বছর টেলিভিশনে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন। ঢাকা বেতারের এই সাবেক আঞ্চলিক পরিচালক শিশু কিশোরদের সংগঠন 'শাপলা শালুকের আসর'-এর প্রতিষ্ঠাতা পরিচালকও ছিলেন। তিনি ১৯৪১ সালের ৯ মার্চ পাবনার বেড়া থানার বনগ্রামে জন্মগ্রহণ করেন। 

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। প্রতিমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।



একাত্তর/এসজে 

দেশের প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার আর নেই।রোববার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ছয়টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে উপল...
নন্দিত গীতিকার, সাংবাদিক ও কলামিস্ট কে জি মোস্তফা মারা গেছেন। রোববার (৮ মে) রাত আটটার দিকে রাজধানীর আজিমপুরে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।...
প্রখ্যাত গীতিকার ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরীর দাফন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে চিরশায়িত করা হয়।এর আগে সকাল ৯টায় ধানমন্ডি তাকওয়া মসজিদে কাওসার আহমেদ চৌধুরীর...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর