নজরুলের গান রিমেক নিয়ে ঝড় চলছেই

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৬:২৯ পিএম

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ওই লৌহ কপাট’ গানটির রিমেক নিয়ে বিতর্কের ঝড় চলছেই। ভারতের বিখ্যাত সুরকার এ আর রহমান তার ইউটিউব চ্যানেল থেকে ‘কারার এই লৌহ কপাট’ গানটি শেয়ার করেছেন। তিনি একেবারে নিজের সুরে সেই গান তৈরি করেছেন। 

গানটি ব্যবহার করা হয়েছে পরিচালক রাজাকৃষ্ণ মেননের ছবি ‘পিপ্পা’ নামের ছবিতে। সেই গানটি নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক। ভারতের পশ্চিমবঙ্গে থেকে শুরু করে বাংলাদেশে নজরুলের জনপ্রিয় গানটির রিমেক নিয়ে ফুঁসছে মানুষ। এমনকি নজরুলের পরিবার থেকেও আপত্তি উঠেছে।
 
বাঙালির হৃদয়ে বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্য রয়েছে বিশেষ স্থান ও ভালোবাসা। তাই তার গানের রিমেক মেনে নিতে পারছেন না অনেকেই। ক্ষোভে ফুঁসছে আপামর বাঙালি। অনেকের দাবি, গানটির আত্মাকেই গলা টিপে হত্যা করেছের সুরকার এ আর রহমান। প্রতিবাদ জানাচ্ছেন বাংলার গায়ক-গায়িকারাও।
 
এবার সেই গান নিয়ে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ আর রহমানের রাম উল্লেখ না করেই লিখেছেন, এ গানটি বিকৃত করা কখনোই মানায় না। গানটিকে অবিলম্বে ছবি থেকে সরিয়ে দেয়ার দেয়ার দাবিও জানিয়েছেন তিনি।
 
কুণাল লেখেন, সুরকার যতই প্রতিষ্ঠিত হন না কেন, সংশ্লিষ্ট ছবির নির্মাতারা যেন দ্রুত ছবিটি থেকে গানটিকে সরান। একই সঙ্গে তৃণমূল নেতার বক্তব্য, গানের স্বাধীনতার নামে এমন বিকৃত করার প্রবণতা চলতে পারে না। মূল সুর ও ভব অটুট রেখে তারা গানটি ফেরাতে পারেন। ছেলেখেলা করা হয়েছে।

নজরুল রচিত গানের সংখ্যা প্রায় চার হাজার। গোটা বিশ্বের সঙ্গীত জগতে এটিকে একটা বড় রেকর্ড হিসাবে গণ্য করা হয়। বিদ্রোহী কবি যে সময়, এই গানটি লিখেছেন তখন পরাধীন ছিল উপমহাদেশ। সে সময়েই কারাবন্দি নজরুল সৃষ্টি করেন, রক্ত গরম করা গান ‘কারার ওই লৌহ কপাট’। 

আর সেই গানকে নিয়েই রিমেক মেনে নিতে পারেনি বাঙালি। ছন্দ ও সুরের বিকৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নজরুলের পরিবারও। তারা জানান, নজরুলের নাতি এবং চিত্রশিল্পী কাজী অনির্বাণ বলেন, আমার মা সিনেমার জন্য গানটি ব্যবহার করার জন্য তার সম্মতি দিয়েছিলেন। কিন্তু সুর পরিবর্তনের জন্য নয়। গানটি যেভাবে ছন্দ ও সুরের পরিবর্তনের সাথে বিভক্ত করা হয়েছে তা মর্মান্তিক। 

নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজী আমেরিকা থেকে এক অডিও বার্তায় বলেছেন, তার পরিবারের সদস্য এবং তার সৃষ্টির প্রেমিক হিসাবে, আমরা এই বিকৃতি মেনে নিতে পারি না। আমরা চাই এটি অবিলম্বে চলচ্চিত্র থেকে বাদ দেওয়া হোক এবং সর্বজনীন ডোমেইন থেকে সরানো হোক।

জনপ্রিয় বাঙালি গায়িকা হৈমন্তী শুক্লা বলেন, আমি ভাবছি এ আর রহমানের মতো একজন সুরকার কীভাবে এটি ঘটাতে পারেন? কাজী নজরুল ইসলামের গানের সাথে এ ধরনের কোনো ছলচাতুরির অনুমতি দেওয়া যায় না। এটি বাঙালি গায়কদের জন্য লজ্জাজনক। আমি গভীরভাবে ক্ষুব্ধ।

যে কারণে গানটি নিয়ে বিতর্কের ঝড়

১৯৭১ সালে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধে ৪৫ ক্যাভালরি রেজিমেন্টের ক্যাপ্টেন বলরাম সিং মেহতার জীবনকে ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমা ‘পিপ্পা’। এই সিনেমার গানের সুরকার কিংবদন্তি এ আর রহমান। সিনেমাতে নানা গানের মধ্যে রাখা হয়েছে কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহকপাট’ গানটি।
 
গেয়েছেন একাধিক বাঙালি গায়ক। তাদের মধ্যে রয়েছেন তীর্থ ভট্টাচার্য, রাহুল দত্ত, পীযুষ দাস, শালিনী মুখোপাধ্যায় ও অন্য়রা। এ আর রহমান মতো এই গানের সুর বদলে দেয়াতেই বেজায় চটেছেন বাঙালিরা। গানের কথার উচ্চরণ বাঙালিদের মতো নয়। 

আসলে গানটি এমনভাবে কম্পোজ করেছেন এ আর রহমান, তাতে মূল গানের ছন্দটাই হারিয়ে গিয়েছে। বাঙালি যেভাবে এতদিন এই গানটিকে শুনে আসছে, ঠিক তার বিপরীত হয়েছে নতুন সংস্করণ। আর এতই রেগেছেন নেটদুনিয়ার মানুষরা। তাদের অভিযোগ, বাঙালির আবেগ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। 

এআর
অস্কার জয়ী সংগীত পরিচালক এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু তাদের ২৯ বছরের বৈবাহিক সম্পর্কে যতি টানতে যাচ্ছেন।
টলিউডের পর্দায় এবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক নির্মাণ হতে যাচ্ছে। কবির চরিত্রে মুখ্য ভূমিকায় দেখা যাবে কিঞ্জল নন্দকে। সিনেমাটি নির্মাণ করছেন আব্দুল আলিম।
এবার রহমানের সুর করা স্লামডগ মিলিয়নার সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউডের খ্যাতনামা পরিচালক রাম গোপাল বর্মা।
কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি দিয়ে শুরু হবে এবারের ঈদ ‘ইত্যাদি’। প্রতি বছরের মতো এবারও থাকছে ভিন্ন ধারার কিছু আয়োজন।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর