পরম পিয়ার বিয়ে নিয়ে ট্রোলের জবাব দিলেন আবীরের স্ত্রী নন্দিনী

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:৪৬ পিএম

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর বিয়ে নিয়ে এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে তুমুল আলোচনা। কারণ পিয়া চক্রবর্তী গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। এরই মধ্যে অনেকে পিয়াকে বডি শেইমিং করেও ট্রোল করছেন। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের স্ত্রী নন্দিনী প্রতিবাদ করে একটি পোস্ট করেছেন।

নন্দিনী তার পোস্টে লিখেন, আমার বিয়ে হয়েছে ১৬ বছর হয়ে গেলো। নিজেকে ভাগ্যবান লাগে যে আবির অভিনেতা হিসেবে দারুণ জনপ্রিয় হওয়ার অনেক আগে কাজটা সেরে ফেলেছি। সোশ্যাল মিডিয়া বিশেষ করে ডিজিটাল নিউজ মিডিয়া এতো জনপ্রিয় হওয়ার আগে বিয়েটা করে নেওয়ার জন্যে নিজেকে সত্যি ভাগ্যবান বলে মনে হয়।

তিনি আরও লিখেন, জানি না বিয়ের পর মুহূর্ত থেকে অচেনা-অজানা মানুষদের থেকে ক্রমাগত ধেয়ে আসা নোংরা, অসভ্য অশালীন মন্তব্য শুনে আমার মানসিক অবস্থা কী হত! ভাববেন না এটা বিশেষ কোনও এক তারকার সঙ্গীকেই সম্মুখীন হতে হচ্ছে। কারও রেহাই নেই। কাউকে শুনতে হচ্ছে আগের কোনও সম্পর্ক নিয়ে, অথবা কাউকে বডি শেমিং করা হচ্ছে। কোনো না কোনো কারণে আপনাকে নোংরা কথা শুনতেই হবে। আমার ধারণা খুব সুন্দর সব নিখুঁত হলেও শুনতে হবে। কী অসাধারণ সমাজ আমাদের!

নন্দিনীর এই পোস্টের সঙ্গে একমত হয়ে অনেক তারকাই পোস্টের নিচে কমেন্ট করেছেন। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, সংগীতশিল্পী সাহানা বাজপেয়িও সেখানে কমেন্ট করেন।

নন্দিনীর পোস্টে সহমত পোষণ করে পিয়া লিখেন, ‘আমি এখন এসবে অভ্যস্ত।’

গত ২৭ নভেম্বর সব গুঞ্জনকে সত্যি করে বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। যোধপুর পার্কের বাড়িতেই রেজিস্ট্রি বিয়ে সারেন তারা। পরমব্রত-পিয়া আইনি বিয়েতে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরা।

একাত্তর/পিএজে
বিশ্বসংগীতের পপ-কুইন টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল (এনএফএল) তারকা ট্র্যাভিস কেলসির সেই বহুল আলোচিত ‘সিক্রেট ওয়েডিং’ নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং বর! দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কেলসি...
তামিল সুপারস্টার থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন আর রাজনীতি এখন একই সুতোয় গাঁথা। তিরুনেলভেলি’র জনসভায় বিজয়ের সাম্প্রতিক এক মন্তব্য দক্ষিণ ভারতের রাজনীতি ও বিনোদন দুনিয়ায়...
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
পর্দার গ্ল্যামার আর কড়া লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততার মাঝেও নিজের দীর্ঘদিনের এক প্রতিশ্রুতি রক্ষা করলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা। দীর্ঘ ছয় বছরের কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের পর তিনি এখন...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর