২০ জানুয়ারি থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১১:৫৯ পিএম

জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’ সিনেমার প্রদর্শনীর মধ্যদিয়ে আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে এটিই দেশের বৃহত্তম আয়োজন।

চলতি বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ৭৪টি দেশের আড়াই শতাধিক সিনেমা। তবে দেশি দর্শকের জন্য উৎসবের মূল আকর্ষণ ‘বাংলাদেশ প্যানোরমা-ফুল লেন্থ সেকশন’। এই বিভাগে দেশের কয়েকটি নির্বাচিত সিনেমা বিনামূল্যেই দেখানো হবে। আর সেগুলো থেকে বাছাই করে একটিকে দেওয়া হবে পুরস্কার।

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে হয়ে আসা উৎসবটি চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।

এবারের চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন ইরানের খ্যাতিমান নির্মাতা মাজিদ মাজিদি, ভারতের বর্ষীয়ান অভিনেত্রী শর্মীলা ঠাকুর, স্বস্তিকা মুখার্জী, অঞ্জন দত্তসহ বিভিন্ন দেশের নামীদামি সব তারাকারা।

বাংলাদেশ প্যানোরমা-ফুল লেন্থ সেকশন বিভাগের প্রথম সিনেমা হিসেবে ২০ জানুয়ারি প্রদর্শিত হবে শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সন্ধ্যা সাতটায় সিনেমাটি প্রদর্শিত হবে। ২১ জানুয়ারি একই ভেন্যুতে বিকেল পাঁচটায় প্রদর্শিত হবে ইফফাত জাহান মম পরিচালিত ‘মুনতাসির’ সিনেমাটি।

২২ জানুয়ারি জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হবে রাইসুল ইসলাম অনিক পরিচালিত চলচ্চিত্র ‘ইতি চিত্রা’। একই দিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দেখানো হবে মানিক মানবিক নির্মিত সিনেমা ‘আজব ছেলে’।

২৩ জানুয়ারি সন্ধ্যা সাতটায় একই মিলনায়তনে প্রদর্শিত হবে লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’। সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ইমতিয়াজ হোসেন পরিচালিত সিনেমা ‘জাস্ট আ জোক ডার্লিং’। ২৪ জানুয়ারি একই সময়ে দেখানো হবে পান্থ প্রসাদের পরিচালনায় ‘সাবিত্রী’।

২৫ জানুয়ারি সন্ধ্যায় দেখানো হবে ওয়ালিদ আহমেদ নির্মিত ‘মেঘের কপাট’। ২৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে সৈয়দা নিগার বানু পরিচালিত ‘নোনা পানি’। একই দিন সন্ধ্যায় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হবে হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেই সব দিন’।

২৬ জানুয়ারি বিকেল পাঁচটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রদর্শিত হবে হাবিবুর রহমান পরিচালিত চলচ্চিত্র ‘ইছামতী’।

এবারের উৎসবে ঢাকাই দর্শকের বিশেষ নজর থাকবে ‘ফেরেশতে’ সিনেমার দিকে। যেটা নির্মাণ করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। আর সিনেমাতে আছেন দুই বাংলাজয়ী অভিনেত্রী জয়া আহসান। এছাড়াও অভিনয় করেছেন ফারুক সুমন, রিকিতা নন্দিনী শিমু প্রমুখ।

‘এশিয়ান ফিল্ম কম্পিটিশন’ বিভাগে লড়বে সিনেমাটি।

একাত্তর/আরএ
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর