‘টক্সিক’ রিলিজের আগেই বিক্রি পৌণে তিন লাখ টিকিট!

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৫:২৬ পিএম

'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে তৈরি হয়েছে তুমুল উন্মাদনা। টিকিট উইন্ডো খোলার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ছবিটির প্রায় ২ লাখ ৬০ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে এবং আয় ঝুলিতে পুরেছে ১৯.৪৪ কোটি টাকা!

ফিল্ম ট্র্যাকার ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম দিনের অ্যাডভান্স বুকিং থেকেই ভারতে এখন পর্যন্ত আনুমানিক ১১.৭৪ কোটি টাকা গ্রস আয় করেছে 'টক্সিক'। ব্লক করা আসনসহ সব মিলিয়ে মোট আয়ের অংকটা দাঁড়িয়েছে প্রায় ১৯.৪৪ কোটি টাকায়।

ভাষাগত আয়ের ক্ষেত্রে যথারীতি ইয়শের হোম গ্রাউন্ড কন্নড় সংস্করণ শীর্ষে রয়েছে, যেখানে আয় হয়েছে প্রায় ৭.৭২ কোটি টাকা। পিছিয়ে নেই হিন্দি সংস্করণও, সেখান থেকেও এসেছে ৩.৮৬ কোটি টাকা। বাকি ব্যবসা এসেছে তামিল, তেলুগু ও মালয়ালম ভার্সন থেকে। রাজ্য হিসেবে কর্ণাটক অগ্রিম টিকিট বিক্রিতে সবচেয়ে এগিয়ে, সেখানে একাই বিক্রি হয়েছে ১.৬ লাখের বেশি টিকিট। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র (১.৮১ কোটি টাকা) ও দিল্লি (১.১৯ কোটি টাকা)।

অ্যাকশন ও সাহসিকতায় মোড়ানো এই সিনেমাটির কন্টেন্ট নিয়েও নেটপাড়ায় জোর চর্চা চলছে। ভারতে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন ছবিটিকে শুধু প্রাপ্তবয়স্কদের জন্য প্রদর্শনের ছাড়পত্র দিয়েছে।

অন্যদিকে, যুক্তরাজ্যের দ্য ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন ছবিটিকে সোজাসুজি 'প্রাপ্তবয়স্ক' রেটিং দিয়েছে। ব্রিটিশ সেন্সর বোর্ডের মতে, এতে প্রচুর সহিংসতা, ড্রাগসের ব্যবহার, যৌন সহিংসতা এবং শরীরিক আঘাতের মতো সংবেদনশীল দৃশ্য রয়েছে।

গীতু মোহনদাস পরিচালিত এই তারকাবহুল চলচ্চিত্রে ইয়শের বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্তকে। আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে ধামাকা নিয়ে আসতে প্রস্তুত ছবিটি!

তথ্যসূত্র: এনডিটিভি

একাত্তর/এআরএস
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর