নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা। ২০২৪ সালে এসেও নারীর অর্জনকে যেভাবে দেখা হচ্ছে, তা নিয়ে হতাশাও জানিয়েছেন তিনি। সানিয়া বলেন, একজন নারী ক্যারিয়ারের শীর্ষে থাকার পরও তাকে যেভাবে দেখা হয় তা দুঃখজনক।
৩৭ বছরের সানিয়া মির্জা সামাজিক মাধ্যমে একটি কোম্পানির বিজ্ঞাপন শেয়ার করেন। এই প্রতিষ্ঠানটি বাসা বাড়িতে গিয়ে নারীদের সৌন্দর্য ও রূপচর্চার সেবা দিয়ে থাকেন। সেই বিজ্ঞাপনে একজন নারীর ছবি মডেল হিসাবে ব্যবহার করা হয়েছে। এই নারী তার কষ্টের আয় থেকে একটি গাড়ি কিনেছেন উল্লেখ করা হয়েছে।
তবে ওই নারীর এমন অর্জনকে প্রশংসা করার চেয়ে তার পেশাকে বেশি কটাক্ষ করা হয়েছে। নারী মডেলটি ম্যাসাজ সেবায় নিয়োজিত। সানিয়া লেখেন, পুরুষতান্ত্রিক সমাজে নারীর পেশাকে সব সময়ই খাটো করেই দেখা হচ্ছে। এই সময়ে এসে এমন ধরনের দৃষ্ঠিভঙ্গী সত্যই হতাশাজনক।
সানিয়া জানান, বিশ্ব টেনিস সার্কিটে ছয় ছয়টি শিরোপা জয়ের পরও, তার অর্জনের প্রতি দৃষ্টি না দিয়ে কথা হয়েছে তার ব্যক্তিজীবন নিয়ে। একজন পুরুষ কোন পেশাকে সফল হলে, তখন চারিদিকে ধন্য ধন্য রব পড়ে যায়। অথচ একজন নারী পেশাগত জীবনে সফল হলে তার চরিত্র নিয়ে টানাটানি শুরু হয়ে যায়।
ইনস্টাগ্রাম পোস্টে সানিয়া লেখেন, আমার ক্যারিয়ারে ছয়টি গ্র্যান্ড স্ল্যাম জেতার পরেও, আমি আমার খেলার চেয়ে ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশি প্রশ্নের মুখোমুখি হয়েছি। তিনি প্রশ্ন রাখেন, এখন ২০২৪ সাল। আর কবে নারীর কোন অর্জনকে প্রশ্ন ছাড়াই দেখা হবে এবং প্রাপ্য সম্মানটুকু পাবেন।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে সানিয়ার বিচ্ছেদ বেশ চাঞ্চল্য তৈরি করে সামাজিক মাধ্যমে। ২০২২ সালে এই বিচ্ছেদ হলেও, শোয়েবের তৃতীয় বিয়ের সময় খবর প্রকাশ্যে আসে। পরে সানিয়ার পরিবার জানায়, আইন মেনেই শোয়েবের সঙ্গে বিচ্ছেদ হয়েছে।
শোয়েবকে তিন নম্বর বিয়ের শুভেচ্ছাও জানান সানিয়া। এরিমধ্যে পেরিয়ে গেছে এক মাসেরও বেশি সময়। ছেলে ইজহানকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন সানিয়া। কাজে ডুবে আছেন। ছুটে বেড়াচ্ছে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত। বিভিন্ন অনুষ্ঠান ও প্রচারে যোগ দিচ্ছেন এই টেনিস সুন্দরী।
পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শোয়েব মালিকের তৃতীয় বিয়েতে শোয়েবের পরিবারের কেউই নাকি উপস্থিত ছিলেন না। টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ নিয়ে উদ্বেগ জানিয়েছেন শোয়েবের বোনরা। তাদের দাবি, শোয়েব মালিকের বিয়ে বহির্ভূত সম্পর্কে ক্লান্ত হয়ে পড়েছিলেন সানিয়া মির্জা।
ওসাকা উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রিকশা গার্ল’