‘সবুজ নয়না’ ক্রিস্তিনা পিসকোভা

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৯:০০ পিএম

কোনকিছুতেই এমনি এমনি সেরা হওয়া যায় না। নিজেকে সেরা হিসেবে প্রমাণ করতে মেধা-শ্রম আর অধ্যবসায়ের বিকল্প নেই। তেমনি ক্রিস্তিনা পিসকোভা শুধু তার নজর কাড়া সবুজ চোখের জন্যই সেরা বা ‘মিস ওয়ার্ল্ড’ হননি।

ক্রিস্টিনা পিসকোভা চেক রিপাবলিকের বাসিন্দা। ১৯৯৯ সালের ১৯ জানুয়ারি জন্ম হয়েছে তার। বেড়ে উঠেছেন রাজধানী প্রাহায়। তিনি পেশায় একজন মডেল। এর আগে তিনি মিস চেক রিপাবলিকের খেতাব জয় করেছেন।

মিস ওয়ার্ল্ডের ৭১তম প্রতিযোগিতায় ভারতের প্রতিযোগী সিনা শেঠি যখন শীর্ষ আটে পৌঁছে গিয়েছিলেন, অনেকেই ভেবেছিলেন বিশ্ব সুন্দরীর মুকুট বুঝি এবার এশিয়াতেই থাকবে। কিন্তু প্রতিযোগিতা ধাপে ধাপে গড়ালে নানাভাবে নিজেকে তুলে ধরেন চেক প্রজাতন্ত্রের ক্রিস্তিনা পিসকোভা। তাই মুম্বাইয়ে চূড়ান্ত আসরে যখন পিসকোভার নাম ‘মিস ওয়ার্ল্ড’ হিসেবে ঘোষণা করা হল, খুব বেশি অবাক হননি কেউ।

মিস ওয়ার্ল্ডের মুকুট ঘরে তুলতে পিসকোভাকে ১১৫ জন প্রতিযোগীর মধ্যে নিজেকে সেরা হিসেবে প্রমাণ করতে হয়েছে। ২৪ বছর বয়সী এই তরুণী চেক প্রজাতন্ত্রের একজন মডেল। নজর কেড়েছেন তার সবুজ চোখের জন্যও।

বিশ্বের বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে কাজ করা পিসকোভা মাথায় মুকুট পরার পর বলেন, আন্তর্জাতিক নারী দিবসের পরপর এই সম্মাননা একজন নারীর জন্য সর্বশেষ্ঠ উপহার।

পিসকোভা ২০২২ সালে মিস ওয়ার্ল্ড চেক প্রজাতন্ত্র নির্বাচিত হন। তারপর থেকে তিনি নিজেকে বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য তৈরি করেছেন।

প্রাহার চার্লস ইউনিভার্সিটি থেকে আইনে পড়ালেখা করেছেন এই মডেল। এখন ম্যানেজমেন্ট স্টাডিজ নিয়ে ওই বিশ্ববিদ্যালয়েই পড়ছেন। মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে জড়িত আছেন পিসকোভা। প্রতিষ্ঠা করেছেন বঞ্চিত শিশুদের জন্য একটি স্কুল। ক্রিস্তিনা পিসকোভা নিজেও সেই স্কুলের একজন শিক্ষক।

 

এনএন
সাবেক মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা ডি আরমাস মারা গেছেন। ২০১৫ সালে তিনি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় উরুগুয়ের প্রতিনিধিত্ব করেছিলেন।
দীর্ঘ ২৭ বছর পর ফের ভারতে আয়োজিত হতে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড-২০২৩’। সম্প্রতি মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারপার্সন ও সিইও মিস জুলিয়া মোর্লে এবং গেলো বছরের বিশ্বসুন্দরী ক্যারোলিনা বিলাস্কার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর