ক্যান্সারের কাছে হার মানলেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৬:৪৫ পিএম

সাবেক মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা ডি আরমাস মারা গেছেন। ২০১৫ সালে তিনি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় উরুগুয়ের প্রতিনিধিত্ব করেছিলেন।

নিউইয়র্ক পোস্টের উদ্ধৃতি দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ১৩ অক্টোবর ২৬ বছর বয়সী এই মডেল মারা যান। সার্ভিকাল ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। ডি আরমাস কেমোথেরাপি এবং রেডিওথেরাপি নিচ্ছিলেন।

তার মৃত্যুতে শোক জানিয়ে ভাই মেক ডি আরমাস সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘উঁচুতে উড়ে যাও, ছোট বোন। সর্বদা এবং চিরকালের জন্য’

গত বছরের মিস ইউনিভার্স উরুগুয়ে কার্লা রোমেরো, শোক প্রকাশ করেছে বলেছেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর নারীদের একজন।’

২০১৫ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন শেরিকা। শীর্ষ ৩০ এরমধ্যে না থাকলেও তিনি ১৮ বছরের ছয়জন প্রতিযোগীর এক ছিলেন।

সে সময় নেটউরুগুয়েকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিন, ‘আমি সবসময়ই মডেল হতে চেয়েছিলাম, তা বিউটি মডেল হোক, বিজ্ঞাপনের মডেল হোক বা ক্যাটওয়াক মডেল হোক। আমি ফ্যাশনের সাথে সম্পর্কিত সবকিছুই পছন্দ করি এবং আমি মনে করি একটি সৌন্দর্য প্রতিযোগিতার মধ্যে যে কোনো মেয়ের স্বপ্ন মিস ইউনিভার্সে অংশগ্রহণের সুযোগ পাওয়া। চ্যালেঞ্জে পূর্ণ এই অভিজ্ঞতায় থাকতে পেরে আমি খুবই খুশি।’

‘শে ডি আরমাস স্টুডিও’ নামে চুল এবং ব্যক্তিগত যত্ন সম্পর্কিত পণ্য বিক্রি শুরু করেছিলেন শেরিকা। ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসায় নিযুক্ত স্ক্রেমিনি ফাউন্ডেশনেও কাজেও যুক্ত ছিলেন তিনি।

কেএসএইচ
কোনকিছুতেই এমনি এমনি সেরা হওয়া যায় না। নিজেকে সেরা হিসেবে প্রমাণ করতে মেধা-শ্রম আর অধ্যবসায়ের বিকল্প নেই। তেমনি ক্রিস্তিনা পিসকোভা শুধু তার নজর কাড়া সবুজ চোখের জন্যই সেরা বা ‘মিস ওয়ার্ল্ড’ হননি।
দীর্ঘ ২৭ বছর পর ফের ভারতে আয়োজিত হতে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড-২০২৩’। সম্প্রতি মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারপার্সন ও সিইও মিস জুলিয়া মোর্লে এবং গেলো বছরের বিশ্বসুন্দরী ক্যারোলিনা বিলাস্কার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর