বাংলাদেশ চলচ্চিত্র সমিতির ভোটগ্রহণ চলছে

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০১:২৪ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিএফডিসিতে শুরু হওয়া ভোট চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। 

২১ সদস্যবিশিষ্ট কমিটিতে ঠাঁই পেতে এবারের নির্বাচনে ছয় জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

দুই প্যানেলের একটিতে আছেন অভিনেতা মিশা সওদাগর ও ডিপজল। আর অন্যটিতে একসময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুণ। 

মিশা-ডিপজল পরিষদের হয়ে নির্বাচনে সহ-সভাপতির পদে লড়ছেন নায়ক রুবেল ও ডি এ তায়েব। অন্যদিকে, মাহমুদ কলি-নিপুণ প্যানেলের প্রার্থী হয়েছেন- সহ-সভাপতি পদে ড্যানি সিডাক ও অমিত হাসান। 

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন খোরশেদ আলম খসরু। সমিতির মোট ভোটার সংখ্যা ৫৭০ জন। তারাই বেছে নেবেন আগামী দুই বছরের চলচ্চিত্র শিল্পীদের নেতা। এবারই প্রথম শিল্পীদের নির্বাচনে ভ্রাম্যমাণ আদালত থাকছে।

একাত্তর/এসি
বাংলাদেশ চলচ্চিত্র সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে সম্পাদক পদে নির্বাচিত মনোয়ার হোসেন ডিপজলকে দায়িত্ব পালনে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সমিতির নির্বাচনে অনিয়মের যে অভিযোগ করা...
বাংলাদেশের চলচ্চিত্র জগতে মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন ডিপজলকে মানুষ চেনে ‘ভিলেন’ হিসেবেই। এবার চলচ্চিত্র সমিতির নির্বাচনে এই ‘ভিলেন’ দ্বয় হারিয়েছেন চিত্রনায়ক মাহমুদ কলি এবং চিত্রনায়িকা নিপুণ...
বাংলাদেশের চলচ্চিত্র জগতে মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন ডিপজলকে মানুষ চেনে ‘ভিলেন’ হিসেবেই। এবার চলচ্চিত্র সমিতির নির্বাচনে এই ‘ভিলেন’ দ্বয় হারিয়েছেন নায়ক মাহমুদ কলি এবং নায়িকা নিপুণ আক্তারকে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর