অভিনেতা অলিউল হক রুমি মারা গেছেন

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১১:৩৫ এএম

অভিনেতা অলিউল হক রুমি মারা গেছেন। সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে ভুগছিলেন অলিউল হক রুমি। ভারতের চেন্নাইয়ে তার প্রাথমিক চিকিৎসা হয়। সেখানে থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন জনপ্রিয় এ অভিনেতা।

বরিশালের আঞ্চলিক ভাষাতে বেশি অভিনয় করেছেন রুমি। যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গেও। তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদনা সহকারী ছিলেন।

১৯৮৮ সালে থিয়েটার বেইলি রোডের ‘এখনও ক্রীতদাস’ নাটকের মধ্য দিয়ে রুমির অভিনয় শুরু হয়েছিল। একই বছর ‘কোন কাননের ফুল’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার। এরপর থেকে অসংখ্য নাটকে অভিনয় করেছেন।

তার অভিনয় করা উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো- সাজেশন সেলিম, বোকাসোকা তিনজন, মেকাপ ম্যান, ঢাকা টু বরিশাল, ঢাকা মেট্রো লাভ, বাপ বেটা দৌড়ের উপর, আমেরিকান সাহেব, জার্নি বাই বাস, বাকির নাম ফাঁকি, রতনে রতন চিনে, আকাশ চুরি, চৈতা পাগল, জীবনের অলিগলি ও মেঘে ঢাকা শহর।

টেলিভিশনের পাশাপাশি সিনেমায়ও অভিনয় করেছেন জনপ্রিয় এ অভিনেতা। ২০০৯ সালে ‘দরিয়াপাড়ের দৌলতি’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি।

রুমির জন্ম বরগুনায়। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হামিদা হক। পরিবারে তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট ছিলেন রুমি। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

একাত্তর/আরএ
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের মতো বড় পর্দার মেগাস্টাররা দীর্ঘদিন ধরে টিভির পর্দায় রাজত্ব করছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও এক হেভিওয়েট নাম! দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান...
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে ৯২ বছর বয়সে রোববার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আগের শনিবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা...
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর