গেরুয়া শিবিরে এবার অভিনেত্রী রূপালী

আপডেট : ০১ মে ২০২৪, ০৭:০৭ পিএম

ভারতীয় টিভি সিরিয়াল 'অনুপমা' এবং 'সারাভাই বনাম সারাভাই' খ্যাত অভিনেত্রী রূপালী গাঙ্গুলী লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের আগে বুধবার ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন। এদিন কলকাতায় এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি গেরুয়া শিবিরে যোগ দেন।

কলকাতায় পশ্চিমবঙ্গ বিজেপির সদর দপ্তরে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন রূপালী। এ সময় জনপ্রিয় এই অভিনেত্রীকে স্বাগত জানান বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাউড়ে ও অনিল বালুনি। বিজেপির সদর দপ্তরে পৌঁছে দলের পতাকা হাতে তুলে নেন রুপালি গাঙ্গুলী।

rupali2

গেলো মার্চে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন রুপালী। এক মঞ্চে দেখা যায় তাদের। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের এই মুহূর্তকে জীবনের সব থেকে সেরা ও স্মরণীয় দিন হিসাবে উল্লেখ করে তিনি লিখেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো।

আনুষ্ঠানিকভাবে বিজেপি দলে নাম লিখিয়ে রূপালী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর কাজ তাকে গেরুয়া শিবিরের প্রতি আকৃষ্ট করেছিলো। সেই কারণেই মোদীর দলে নাম লেখালেন তিনি। এই দলে যোগ দিতে পেরে রাজ্যের বিজেপি নেতাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।

আনুষ্ঠানিক যোগদানের পর রূপালী গাঙ্গুলী বলেন, যখন আমি উন্নয়নের মহাযজ্ঞ দেখি, তখন আমার মনে হয় আমিও যেন এই যজ্ঞের অংশ হই। আমার আপনাদের আশীর্বাদ ও সমর্থন চাই যাতে আমি যাই করি না কেন, তা যেন সঠিক হয়। আমি যেন নরেন্দ্র মোদীর পদাঙ্ক অনুসরণ করতে পারি।

তাকে দলে স্বাগত জানিয়ে তাউড়ে সমাজবাদী পার্টির নেত্রী মারিয়া আলমকে কটাক্ষ করতে ছাড়েননি। মারিয়া ফারুখাবাদ লোকসভা আসন থেকে ইন্ডিয়া ব্লকের প্রার্থীর জন্য ভোট চাওয়ার সময় ‘ভোট জিহাদ’ ডাক দিয়ে বলেছিলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া প্রয়োজন।

এর জবাবে তাউরে বলেন, বিরোধীরা মিথ্যা প্রচার করছে। তারা এখন ‘ভোট জিহাদ’ প্রচার শুরু করেছে। এটি দেখায় যে তারা বিচলিত। একদিকে তারা মুসলমানদের তথ্য সংরক্ষণ করছে, অন্যদিকে তারা নির্বাচনের সময় ‘ভোট জিহাদের’ কথা বলছে। আসলে তারা পরাজয়ের ভয়ে বিচলিত।

গত চার বছর ধরে রূপালীর ধারাবাহিক ‘অনুপমা’র টিআরপি, তালিকায় এক নম্বরে রয়েছে। এ ছাড়াও তিনি এই মুহূর্তে ছোট পর্দার সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। মোদীর সঙ্গে দেখা করার পরই সবাই নিশ্চিত হয়ে যা যে, রূপালী গাঙ্গুলী গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন।

এর আগে, লোকসভা নির্বাচন শুরু হওয়ার ঠিক আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তাঁকে হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে প্রার্থী করা হয়েছে। এছাড়া, আরেক অভিনেতা অরুণ গোভিলকে প্রার্থী করেছে বিজেপি। দলটির সঙ্গে জড়িত রয়েছেন বলিউডের আরও অনেক তারকা।

 

এআর
টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল যেমন রাজনৈতিক মহলে সুনামি বইয়ে দিয়েছে, তেমনই বিনোদন জগতের অলিন্দেও লেগেছে তার তপ্ত আঁচ। তবে সব ছাপিয়ে এখন আলোচনায় আরজি করের সেই অভিশপ্ত ঘটনার নির্যাতিতার...
বলিউডের ইতিহাসের অন্যতম সেরা রোমান্টিক সিনেমা 'কাল হো না হো'-র সেই চঞ্চল অথচ গম্ভীর 'নায়না' চরিত্রটির কথা মনে আছে? চরিত্রটিতে প্রীতি জিনতার অভিনয় আজও দর্শকের চোখে পানি আনে। কিন্তু সম্প্রতি নেটপাড়ায়...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর