বিতর্কে ‘মালো মা’, যা বলছেন সংশ্লিষ্টরা

আপডেট : ১২ মে ২০২৪, ১০:২৭ এএম

কোক স্টুডিও বাংলার 'মালো মা’ গানটি নিয়ে প্রশংসার সঙ্গে বিতর্কও উঠেছে। নেত্রকোনার বাউলসাধক রশিদ উদ্দিনের ‘মাগো মা’ গানের সঙ্গে ঢাকার সাধক, কবি ও শিল্পী খালেক দেওয়ানের ‘মালো মা’ গানের মিল খুঁজছেন শ্রোতারা।  

সুরকার ও সংগীতশিল্পী প্রীতম হাসানের সংগীত পরিচালনায় ‘মালো মা’ প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। চলতি মাসে ইউটিউবে প্রকাশিত গানটি বাংলাদেশের ট্রেন্ডিংয়ের তালিকার শীর্ষে রয়েছে। কোক স্টুডিওর ‘মালো মা’ গেয়েছেন খালেক দেওয়ানের নাতি আরিফ দেওয়ান ও সাগর দেওয়ান। এ গানের গীতিকার হিসেবে খালেক দেওয়ানের নাম নিয়েছে কোক স্টুডিও বাংলা। 

‘মালো মা’ প্রকাশ্যে আসার পর ৬ মে নেত্রকোনায় এক প্রতিবাদ সমাবেশ হয়েছে। নেত্রকোনার সাধক রশিদ উদ্দিনের ছেলে দাবি করছেন গানটির মূল স্রষ্টা তার বাবা।

অন্যদিকে খালেক দেওয়ানের নাতি আরিফ দেওয়ানের দাবি, এই গানের মূল স্রষ্টা তাদের দাদা খালেক দেওয়ান।

দেশের দুই অঞ্চলের দুই প্রথিতযশা বাউলসাধক রশিদ উদ্দিন ও খালেক দেওয়ানের কেউই বেঁচে নেই। দুজনই হাজারেরও বেশি গান রচনা করেছেন। বয়সে রশিদ উদ্দিনের ২০ বছরের ছোট খালেক দেওয়ান। জীবদ্দশায় দুজনের কখনো সাক্ষাৎ হয়েছিল কি না, তা জানা যায়নি। তবে ‘মাগো মা’ ও ‘মালো মা’ গানের কথার অনেকাংশেই মিল পাওয়া যায়।

এদিকে প্রয়াত গায়ক বারী সিদ্দিকী একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে জানিয়েছিলেন এই গানটি বাউল রশিদ উদ্দিনের গান। অনেক পুরোনো সেই ভিডিও এখন ভাইরাল। 

তারপরও খালেক দেওয়ানের নাতি শাকির দেওয়ানের দাবি, ১৯৫০ সালের দিকে ‘মালো মা’ রচনা করেছেন তাঁর দাদা। 

১৯৫৪ সালে প্রকাশিত খালেকের নিজের লেখা ‘দেওয়ান গীতিকা’ বইয়ে ‘মালো মা’ গানটি রয়েছে। বইটি ‘দেওয়ান আবদুল খালেক মিয়া’ লিখেছিলেন। ১৯৭৫ সালের মে মাসে বইটির তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়। বইটি পরিবারের কাছে এখনো রয়েছে।

আরবিএস
বলিউড তারকা ক্যাটরিনা কাইফের সাম্প্রতিক এক সামাজিক অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্কের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ২০২৫ সালের নভেম্বরে স্বামী ভিকি কৌশলের সাথে তাঁর প্রথম সন্তান...
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
‘কোক স্টুডিও বাংলা’ মানেই দারুণ কিছু। অভিনব সব আইডিয়ায় যেন একের পর এক চমক । আজ শনিবার রাতে কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে ভিডিও চিত্র প্রকাশ করা হয়েছে তৃতীয় মৌসুমের প্রথম গান ।
বিতর্কের মাঝেই বলিউড বক্সঅফিসে দাপিয়ে বেড়াচ্ছে ‘দ্য কেরালা স্টোরি’। প্রায় তিনশ’ কোটি রূপী ছুঁই ছুঁই। ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা পেলেও সমালোচনাও কম হয়নি দ্য কেরালা স্টোরি নিয়ে। ছবি মুক্তির পর...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর