তিন দশক পর কানের প্রতিযোগিতা বিভাগে ভারতীয় সিনেমা

আপডেট : ১৯ মে ২০২৪, ০৩:৩১ পিএম

২৯ বছর পর কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে ঠাঁই করে নেয়া ভারতীয় সিনেমা, 'অল উই ইমাজিন এজ লাইট'- এর গল্প তৈরি হয়েছে মুম্বাইয়ের তিন নারীর গল্পে। 

নির্মাতা পায়েল কাপাডিয়া তিন নারীর আলাদা আলাদা গল্প বলেছেন ছবিটিতে। একাত্তরকে জানিয়েছেন, ছবিটির অন্যতম অভিনেত্রী, লাপাত্তা লেডিস খ্যাত, ছায়া কদম। কান চলচ্চিত্র উৎসবে দুই বিভাগে ছায়া কদম অভিনীত দুইটি ছবি রয়েছে।  

অভিনেত্রী ছায়া কদম বলেন, ২০২৪ সাল আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই বছর কানে আমার দুইটি ছবি এসেছে। একটি অল উই ইমাজিন এজ লাইট। এটি কম্পিটিশন বিভাগে। 

তিনি আরও বলেন, বলার অপেক্ষা রাখে না, আমি খুব খুশী। কারণ, ২৯ বছর পর ভারতের কোনো ছবি কানে প্রতিযোগিতা বিভাগে জায়গা পেলো। অন্যটি ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে। সিস্টার মিড নাইট।

পায়েল কাপাডিয়া একজন মেধাবী নির্মাতা। তিনি ২০২১ সালে কানে গোল্ডেন আই এওয়ার্ড পেয়েছিলেন। 

মূলত মুম্বাইয়ের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে অল উই ইমাজিন এজ লাইটে। দুই নার্স, বলা যায় তিন নারীর গল্প। কিন্তু সে গল্পগুলো আলাদা। 

কেউ বলছে এটা দুই নার্সের গল্প, কেউ বলছে তিন নারীর গল্প, কেউ বলবে মুম্বাইয়ের গল্প, আবার কেউ বলবে এটা আমার গল্প। সত্যি বলতে, ছবিটি যে দেখবে, তারই মনে হবে এটা তার গল্প! 

আরবিএস
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে...
তামিলনাড়ুর রাজনীতি আর রূপালী পর্দার মেলবন্ধন চিরকালই রঙিন, তবে ৮০তম স্বাধীনতা দিবসের উদযাপনে তা যেন এক নতুন মাত্রা পেল! চেন্নাইয়ের ঐতিহ্যবাহী ফোর্ট সেন্ট জর্জে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে...
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর