৯ বার ওমরাহর পর অনন্ত জলিলের হজযাত্রা

আপডেট : ১১ জুন ২০২৪, ১০:০৯ পিএম

প্রথম বারের মতো হজ করতে যাচ্ছেন আলোচিত সমালোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিল। সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এক ভিডিও বার্তায় এ কথা জানান তিনি। 

ভিডিও বার্তায় অনন্ত জলিল বলেন, ‘এর আগে সপরিবারে ৯ বার আমি ওমরাহ করেছি। এবারই প্রথম হজে যাচ্ছি। আমার প্রাণপ্রিয় শুভাকাঙ্ক্ষী ও ভক্তগণের কাছে দোয়া চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।’

এদিকে, ব্যবসা পরিচালনার বাইরেও সিনেমার পর্দাতেও ব্যস্ত সময় পার করছেন অনন্ত। বর্তমানে চলছে বিগ বাজেটের ‘অপারেশন জ্যাকপট’ চলচ্চিত্রের কাজ। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার এই ‍সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন অনন্ত জলিল। ঈদের পর ইউরোপে শুটিং হওয়ার কথা রয়েছে।

জাজ মাল্টিমিডিয়ার ‘চিতা’ সিনেমায় মাসুদ রানার ভূমিকাতেও দেখা যাবে এই নায়ককে।

অনন্ত জলিলকে বলা হয় বাংলাদেশে ডিজিটাল ফিল্মের স্বপ্নদ্রষ্টা। তিনিই প্রথম ডিজিটাল সিনেমা নির্মাণ করে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাক লাগিয়ে দিয়েছিলেন। অনন্তের পথ ধরেই পরবর্তীতে অনেকেই ডিজিটাল ফরমেটে ছবি বানিয়ে প্রসংশা কুড়িয়েছেন।

এনএন
প্রয়াত বরেণ্য লেখক কাজী আনোয়ার হোসেনের চিরন্তন অমর সাহিত্য ‘মাসুদ রানা’ সিরিজের উপন্যাস ‘অপারেশন চিতা’ অবলম্বনে ‘চিতা’ নামে একটি চলচ্চিত্র করতে যাচ্ছেন অনন্ত জলিল।
সিনেমা ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েও আবার কাজ করার কথা বললেন বর্ষা। কিন্তু এর আগে তিনি ঈদের অন্যান্য সিনেমার বিরুদ্ধে বিদ্রুপ করে নেটিজেনদের কাছে নিন্দিত হয়েছেন। ঈদের পরের দিন, হলে সিনেমা দেখতে গিয়ে...
কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের পর্দা উঠেছে। এই আয়োজনে অংশ নিয়েছেন বাংলাদেশের অভিনেতা অনন্ত জলিল এবং তার স্ত্রী বর্ষা।  কান শহরের পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের গ্র্যান্ড...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর