রাজের পর্নোকাণ্ড নিয়ে আরো তথ্য ফাঁস করলেন শার্লিন

আপডেট : ৩০ জুলাই ২০২১, ০৬:১৭ পিএম

ভারতে পর্নোকাণ্ডে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রা গ্রেপ্তার হবার পর একে একে উঠে আসতে বিভিন্ন মডেল ও অভিনেত্রীর নাম। এদের একজন শার্লিন চোপড়া।

সম্প্রতি তিনি এক ভিডিওতে দাবি করেন, পর্নো ও অশ্লীল ছবি তৈরি নিয়ে মুম্বাই পুলিশের কাছে সবার আগে তিনিই একটি নিরপেক্ষ বয়ান দিয়েছেন।

তিনি দাবি করেন, পর্নো ছবি তৈরির ‘আর্মসপ্রাইম’ অ্যাপের সঙ্গে রাজ কুন্দ্রার জড়িত থাকার বিষয়ে তিনিই সবার আগে পুলিশের সাইবার সেলকে তথ্য দিয়েছিলেন।

‘আর্মসপ্রাইম’ মিডিয়া নামের প্রতিষ্ঠানটি আলোচিত অ্যাপটি তৈরি করেছিলো প্রাপ্তবয়স্কদের জন্য ভিডিও ও ছবি প্রচারের জন্য। এতে মডেল তালিকায় শার্লিন চোপড়ার নাম ছিল।

আরও পড়ুন: রাজকে দেখেই কান্নায় ভেঙ্গে পড়লেন শিল্পা শেঠি

গেলো মার্চে সাইবার সেলের কাছে দেয়া বয়ানে আমেরিকান বিখ্যাত প্লেবয় ম্যাগাজিনের এই মডেল জানান, তার নিজের দুই অ্যাপ রয়েছে। একটির নাম ‘রেডসের’, অন্যটি শার্লিন চোপড়া।

শার্লিন জানান, পরবর্তীতে রাজ কুন্দ্রার সঙ্গে কাজ করেছেন তিনি। এ সময় তার ম্যানেজার ডিকে শ্রফের উপস্থিতিতে রাজের সঙ্গে তার দেখা হয়েছিলো।

এই মডেল-অভিনেত্রী দাবি করেন ‘আর্মসপ্রাইম’ মিডিয়ার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবার পর আর নবায়ন করেননি তিনি। সেই সঙ্গে সব ভিডিও মুছে দিতে অনুরোধও করেছিলেন। 

শার্লিন বলেন, রাজ কুন্দ্রা তার ‘হটশটস’ অ্যাপের জন্যও কাজ করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বিষয়বস্তু নোংরা হবার কারণে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন।

image

আরও পড়ুন: পর্নোগ্রাফি ও ইরোটিকার মধ্যে পার্থক্য আছে: শিল্পা

সাইবার সেলের কাছে দেয়া বয়ানে র্শালিন চোপড়া দাবি করে, ভারতের অনেকে এডাল্ট ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন। কারণ তার কাছে 'ইন্টারেস্টিং’ মনে হয়নি।

তবে তিনি স্বীকার করেছেন রাজ কুন্দ্রার সঙ্গে এক বছরের চুক্তিতে কাজ করার সময় তাকে কখনও আইনি ঝামেলায় পড়তে হয়নি। তাই তিনি একের পর এক ভিডিওতে কাজ করে গেছেন। এসব কাজের জন্য তিনি সেই সময় ২০ লাখ রুপি পেয়েছিলেন বলে জানান, শার্লিন চোপড়া।


একাত্তর/আরএ

ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২৮টি ক্যাটেগরিতে মোট ৩২ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
অবশেষে সব জল্পনা-কল্পনা আর জঞ্জাল মাড়িয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা রাখলেন ‘কান-কুইন’ ঐশ্বর্য রাই বচ্চন। গত ১২ মে কান উৎসব শুরু হওয়ার পর থেকেই ল’রিয়েলের ব্র্যান্ডিং পোস্টার থেকে বচ্চনবধূর...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর