পপগুরু আজম খানের ৭৪তম জন্মদিন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২২ এএম

পপগুরু আজম খানের ৭৪তম জন্মবার্ষিকী আজ। একাধারে তিনি ছিলেন বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী এবং বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশের পপ ব্যান্ডের গুরু মানা হয় তাকে।

বাংলাদেশের রক গানের জনক আজম খান ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুর সরকারি কলোনির ১০ নম্বর কোয়ার্টারে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে একজন সক্রিয় মুক্তিযোদ্ধা হিসেবে ঢাকায় কয়েকটি গেরিলা অভিযানে অংশ নেন আজম খান। 

দেশ স্বাধীনের পর ১৯৭১ সালের পর 'উচ্চারণ' নামে একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন। যা নতুন জন্ম নেওয়া বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলেছিল।

১৯৭৪ সালে আজম খান বাংলাদেশ টেলিভিশনে একটি অনুষ্ঠানে ‘রেললাইনের ঐ বস্তিতে' গানটি গেয়ে হৈচৈ ফেলে দেন। এরপর একে একে ‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘আলাল ও দুলাল’, ‘অভিমানী’, ‘আসি আসি বলে’ গানগুলো তাকে জনপ্রিয়তা এনে দেয়।

আজম খান দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সার ব্যাধির সাথে লড়াই করে ২০১১ সালের ৫ জুন ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মরণোত্তর একুশে পদক পেয়েছেন এ মহান শিল্পী। 

আরবিএস
কিংবদন্তি রক সম্রাট আজম খান-এর গড়া ব্যান্ড উচ্চারণ, আজম খানের পরিবার ও কুল এক্সপোজার এর মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। 
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর