বুসানে ফারুকীর 'নো ল্যান্ডস ম্যান'

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:০৭ পিএম

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কিম জিসেওক পুরস্কারের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী নির্মিত 'নো ল্যান্ডস ম্যান' চলচ্চিত্রটি। 

সোমবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কিম জিসেওক পুরস্কারের জন্য মনোনীতদের নাম প্রকাশ করে বুসান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। 

ফারকীর পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে, বাংলাদেশের চলচ্চিত্রের 'নিউ ওয়েভ' এর নেতৃস্থানীয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী কোরিয়ান দর্শকদের কাছে অপরিচিত নন। এর আগে ২০১২ সালে 'টেলিভিশন' চলচ্চিত্রের জন্য একই পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন তিনি। এবার 'নো ল্যান্ডস ম্যান' নিয়ে আবার বুসান উৎসবে এসেছেন তিনি। 

জাতি, ধর্ম ও জাতীয়তার ভিত্তিতে বৈষম্য ও ঘৃণামূলক অপরাধ নিয়ে তৈরি হয়েছে 'নো ল্যান্ডস ম্যান' চলচ্চিত্রটি। এতে সঙ্গীত আয়োজন করেছেন ভারতের বরেণ্য সঙ্গীত পরিচালক এ আর রহমান। 

আরও পড়ুন: অবশেষে ৪০ বছর পর ফিরছে পপের কিংবদন্তী ‘অ্যাবা’

'নো ল্যান্ডস ম্যান' চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী, ঈশা চোপড়া ও বাংলাদেশের তাহসান খান প্রমুখ। 

মনোনয়ন পাওয়া সাত চলচ্চিত্রের মধ্যে আরও আছে ভারতের অভিনেত্রী ও নির্মাতা অপর্ণা সেন নির্মিত 'দ্যা রেপিস্ট' চলচ্চিত্রটি। 

এ পুরস্কারের মনোনীতদের বেছে নেয়ার জন্য বিচারক ছিলেন ইরানি পরিচালক রেজা মীর কারিমী, কাজাখ চলচ্চিত্র সমালোচক গুলনারা আবিকেয়েভা এবং কোরিয়ান চলচ্চিত্র সমালোচক কিম হারি। 


একাত্তর/এসজে

গুলশানে হামলা নিয়ে মোস্তফা সরোয়ার ফারুকীর নির্মিত ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রটির ‘শনির দশা’ অবশেষে কাটলো। চার বছর ধরে আটকে থাকা ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের আপিল কমিটি মুক্তির ছাড়পত্র...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর