শনির দশা কাটালো, ছাড়পত্র পেলো ‘শনিবার বিকেল’

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ০৭:৪৮ পিএম

গুলশানে হামলা নিয়ে মোস্তফা সরোয়ার ফারুকীর নির্মিত ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রটির ‘শনির দশা’ অবশেষে কাটলো। চার বছর ধরে আটকে থাকা ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের আপিল কমিটি মুক্তির ছাড়পত্র দিয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে থাকা ফারুকীর ‘শনিবার বিকেল’ ছবিটি নিয়ে আপিল বোর্ডের শুনানি হয়। এদিন সিনেমার নির্মাতা–প্রযোজকের বক্তব্য শোনেন আপিল কমিটির সদস্যরা।

এদিন দুপুরে এ ব্যাপারে নির্মাতা ফারুকী সাংবাদিকদের বলেছেন, ‘শনিবার বিকেল’ মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছে আপিল বিভাগ। আমরা এখনও চিঠি পাইনি। চিঠির অপেক্ষায় আছি।

এদিকে আপিল কমিটির সদস্য শ্যামল দত্ত বলেছেন, আপিল বোর্ডের শুনানি হয়েছে। সেন্সর বোর্ড যে সমস্যাগুলোর কথা বলেছে, আমরা তার সঙ্গে একমত হইনি। এখন আর কোনো বাধা নেই। আমরা রিলিজ করে দিয়েছি ছবিটা। খুব শিগগিরই মুক্তি পাবে।

তিনি বলেন, ‘আমরা ছবিটি ছেড়ে দিয়েছি মুক্তির জন্য। তবে একটি শর্ত আছে। সেটি হলো- ছবির শুরুতে একটি ডিসক্লেইমার দিতে হবে। যেখানে লেখা থাকবে- এই ছবিটি হোলি আর্টিজান সংশ্লিষ্ট কোনো ঘটনা অবলম্বনে নয়।

image


গুলশানের হলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালের ঝড় তোলা জঙ্গি হামলার প্রেক্ষাপটে ‘শনিবার বিকেল’ সিনেমাটি নির্মাণ করা হয়। এতে জাহিদ হাসান, পরমব্রত, তিশা, ইরেশ যাকেরের সঙ্গে ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানিও অভিনয় করেছেন।

২০১৯ সালে সেন্সর বোর্ডের সদস্যরা দুবার দেখার পর এটি আটকে দেন মূলত বোর্ডে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির আপত্তিতে।

আরও পড়ুন: বিসিবির ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

তখন বলা হয়েছিল, ‘স্পর্শকাতর’ বিষয়টি নিয়ে নির্মিত চলচ্চিত্রটি মুক্তি পেলে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে। যদিও ফারুকী বরাবরই বলে আসছিলেন, চলচ্চিত্রটি হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনা নিয়ে নয়, ওই ঘটনার ‘অনুপ্রেরণায়’ নির্মিত একটি কাহিনীচিত্র।


একাত্তর/এসি

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি না পেলেও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘শনিবার বিকেল’।
এ বছরের কান চলচ্চিত্র উৎসবে শীর্ষ পুরস্কার পেয়েছে ফরাসি হত্যা রহস্য চলচ্চিত্র ‘অ্যানাটমি অফ আ ফল’। পরিচালক জাস্টিন ট্রিয়েট এই চলচ্চিত্রের জন্য পাম দ’র জিতেছেন, যেখানে স্বামীর হত্যায় অভিযুক্ত একজন...
কিংবদন্তি ফরাসি অভিনেত্রী ক্যাথরিন দ্যুনোভের সাদাকালো যে ছবিটি পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের তিন পাশ ঘিরে রেখেছ, তা তোলা হয়েছিল ১৯৬৮ সালে। এবারের উৎসব পোস্টার হয়ে ওঠা ছবিটিই যেন স্বাগত জানাচ্ছে সারা...
স্বাধীনতার পর বাংলাদেশের চলচ্চিত্র যাদের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছিল, তাদের মধ্য অন্যতম ছিলেন অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক।‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ১৯৭১ সালে ঢাকাই সিনেমার অভিষেকের পর বহু...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর