মঙ্গলবার শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা, দাফন বনানীতে

আপডেট : ২৯ জুন ২০২৬, ১২:৫৬ পিএম

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের শেষকৃত্যের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে এই গুণী শিল্পীর মরদেহ। মঙ্গলবার (৩০ জুন) নামাজে জানাজা ও সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

বিটিভিতে জানাজা শেষে সকাল ১১টায় তার মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে।

শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর চারুকলা ইনস্টিটিউটে (চারুকলা অনুষদ) নিয়ে যাওয়া হবে এই শিল্পীর মরদেহ। সেখানে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে মরদেহ ঢাকার বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

সোমবার সকালেই রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পী। মৃত্যুকালে এই গুণী শিল্পীর বয়স হয়েছিল ৯০ বছর।

একাত্তর/এসি
বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট চর্চার অন্যতম পথিকৃৎ, ‘পাপেটম্যান’ খ্যাত মুস্তাফা মনোয়ার শেষবারের মতো কফিনবন্দি হয়ে ফিরলেন তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে। 
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার (২৯ জুন) সকালে নিউমোনিয়াজনিত জটিলতা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন...
গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন প্রবীণ চিত্রশিল্পী, নাট্যব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে ইসলামাবাদের হাসপাতাল থেকে আবারও আদিয়ালা জেলে ফিরিয়ে নেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে মধ্যরাতে হঠাৎ কড়া নিরাপত্তায় হাসপাতালে এনে...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। একই সঙ্গে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
দেশের স্বাস্থ্যব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালু করছে সরকার। প্রাথমিক পর্যায়ে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই সেবার আনুষ্ঠানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর