শেষবারের মতো বিটিভি প্রাঙ্গণে বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার, প্রথম জানাজা সম্পন্ন

আপডেট : ৩০ জুন ২০২৬, ১১:৪৩ এএম

বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট চর্চার অন্যতম পথিকৃৎ, ‘পাপেটম্যান’ খ্যাত মুস্তাফা মনোয়ার শেষবারের মতো কফিনবন্দি হয়ে ফিরলেন তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে। 

মঙ্গলবার সকাল ৯টার দিকে মুস্তাফা মনোয়ারের মরদেহবাহী গাড়ি বিটিভি প্রাঙ্গণে পৌঁছালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে ভিড় করেন সহকর্মী, শুভানুধ্যায়ী, শিল্পী-সাহিত্যিক ও সংস্কৃতিজনেরা। সরকারের মন্ত্রী এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

পরে সকাল ১০টার দিকে বিটিভি প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম, নাট্যব্যক্তিত্ব ম. হামিদ, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজসহ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা।

বিটিভিতে জানাজা শেষে সকাল ১১টার দিকে তার মরদেহ নেওয়াকেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হয়েছে। 

শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর চারুকলা ইনস্টিটিউটে (চারুকলা অনুষদ) নিয়ে যাওয়া হবে এই শিল্পীর মরদেহ। সেখানে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে মরদেহ ঢাকার বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

সোমবার সকালেই রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পী। মৃত্যুকালে এই গুণী শিল্পীর বয়স হয়েছিল ৯০ বছর।

আরবিএস
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের শেষকৃত্যের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে এই গুণী শিল্পীর মরদেহ। মঙ্গলবার (৩০ জুন) নামাজে...
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার (২৯ জুন) সকালে নিউমোনিয়াজনিত জটিলতা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন...
গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন প্রবীণ চিত্রশিল্পী, নাট্যব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার।
ঈদ উপলক্ষে গত ১১ এপ্রিল সারা দেশে মুক্তি পায় গিয়াস উদ্দিন সেলিম নির্মিত সিনেমা ‘কাজলরেখা’। এটি প্রায় দুই সপ্তাহ ধরে মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে জায়গা...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই বাংলাদেশের ব্যাটারদের খড়কুটোর মতো উড়িয়ে দিলো অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের টস জিতে বোলিংয়ের সিদ্ধান্তকে পুরোপুরি সঠিক প্রমাণ করে মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের পেস...
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটে একটি নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর