কলকাতার সুপারস্টারদের চেয়ে শাকিবের জনপ্রিয়তা বেশি!

আপডেট : ২৩ জুন ২০২৪, ১১:২৬ পিএম

নির্মাতা প্রযোজকদের মতে ঢালিউড ইন্ডাস্ট্রি টিকিয়ে রেখেছেন শাকিব খান। এই নায়কের সিনেমা মুক্তি পাওয়া মানেই প্রেক্ষাগৃহে প্রাণ ফিরে আসা।

এই ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘তুফান’ সিনেমা। বাংলাদেশ ও কলকাতার তিনটি প্রযোজনা সংস্থা মিলে তৈরি করেছে ‘তুফান’। বড় বাজেটের এই সিনেমা শুধু রেকর্ডই ভাঙেনি, প্রেক্ষাগৃহে দর্শকের উপচে পড়া ভিড়ে অপ্রীতিকর ঘটনারও জন্ম দিয়েছে।।

এই অবস্থায় শাকিব খানকে নিয়ে আবারও মন্তব্য করেছেন টালিউড সিনেমার প্রযোজক রানা সরকার। যিনি এর আগে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়কের অভিনয় নিয়ে নেতিবাচক প্রশ্ন তুলেছিলেন। তবে এবার তিনি স্বীকার করলেন, ঢালিউড ইন্ডাস্ট্রিতে শাকিব খানের সিনেমা মানেই সুপারহিট।

সামাজিক মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে শাকিব খানের ভক্তদের প্রশংসা করে ওপার বাংলার সুপারস্টারদের সমালোচনা করেছেন প্রযোজক রানা সরকার।

রানা বলেন, শাকিব খান অভিনেতা হিসেবে খুব ভালো এ রকম না। কিন্তু তার প্রত্যেকটা সিনেমা সুপারহিট হয়। এমন কি ঈদের ছুটিতে শাকিব খানের একের বেশি সিনেমা রিলিজ হলেও সবকটা সুপারহিট হয়। গান সুপারহিট হয়, মিউজিক ভিডিও সুপারহিট হয়। এক শাকিব খানের জন্য পুরো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি লাভের মুখ দেখে। এমন অবস্থা হয়েছে, এখন কলকাতার প্রযোজকরাও ঢাকায় গিয়ে শাকিব খানের সিনেমা প্রযোজনা করে মুনাফা করার রাস্তা নিয়েছে। কিন্তু কলকাতার সুপারস্টারদের নিয়ে সিনেমা বানাতে পারছে না বা চাইছে না, কেন?

কলকাতার সুপারস্টারদের ভক্ত বা দর্শকদের সমালোচনা করে তিনি আরো বলেন, বাংলাদেশের দর্শক মূলত শাকিব খানের সিনেমা হলে গিয়ে দেখার জন্য পাগল। বাংলাদেশের দর্শকদের মধ্যে দক্ষিণ ভারতীয় সিনেমার দর্শকদের মতো পাগলামি দেখা যায়। শাহরুখ-সালমানের ফ্যানদের মতো পাগলামি দেখতে পাওয়া যায়। কিন্তু আমি ঠিক বুঝি না আমাদের কলকাতার সুপারস্টারদের কথা। এত প্রচার, এত গালভরা ইন্টারভিউ, কিন্তু এতদিন পরেও কেন পশ্চিম বাংলার দর্শক মিনিমাম ব্যবসা দিতে ইচ্ছুক নয়, হলে সিনেমা দেখতে যাওয়ার কোনো ইচ্ছা নেই, দর্শকের কোন লয়্যালটি নেই প্রিয় সুপারস্টারদের প্রতি।

ভারতীয় বাংলা সিনেমার সুপারস্টারদের চেয়ে শাকিবের জনপ্রিয়তা নাকি ঢের বেশি জানিয়ে রানা সরকার বলেন, সুপারস্টার হলেই যে সে ভালো প্রযোজনা করতে পারবে এটা এ বাংলায় এখনো সত্যি না। সুপারস্টারদের প্রযোজনায় হিট সিনেমার সংখ্যা হাতেগোনা। আর কলকাতার প্রযোজকরা কেন সুপারস্টারদের নিয়ে সিনেমা বানাচ্ছে না তার কারণ হলো সুপারস্টারদের অতিরিক্ত চাহিদা। হিন্দি বা দক্ষিণের সুপারস্টারদের সঙ্গে তুলনা করা যায় না। কিন্তু আমাদের সুপারস্টাররা ন্যূনতম শাকিব খানের মতো জনপ্রিয়তা গড়ে তুলতে পারলেন না কেন? ট্রল করুন সঙ্গে জবাবও খুঁজুন।

এনএন/কেএসএইচ
রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
দুই দশকের দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন রুনা খান। তবে এবার তিনি হাজির হচ্ছেন একেবারেই নতুন এক রূপে। নির্মাতা জুলফিকার জাহেদীর ‘রক্তছায়া’ নামের একটি...
নববধূ সাজে নিজের বিয়ের স্মৃতি রোমন্থন করলেন চিত্র নায়িকা শবনম বুবলি। বিয়ের দিন বুবলির সাজে মুগ্ধ ছিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। ভাসিয়েছিলেন প্রশংসায়।
অবকাশ যাপনের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান এবং শবনম বুবলী। এর আগে জানা গিয়েছিলো যে এই তারকা জুটি তাদের ছেলেকে নিয়ে আমেরিকা ভ্রমণে যাবেন। এখন তাদের যুক্তরাষ্ট্রে ঘুরে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর