প্রথমবার পুলিশ কর্মকর্তার চরিত্রে রুনা খান

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:২৩ পিএম

দুই দশকের দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন রুনা খান। তবে এবার তিনি হাজির হচ্ছেন একেবারেই নতুন এক রূপে। নির্মাতা জুলফিকার জাহেদীর ‘রক্তছায়া’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে একজন প্রতিবাদী ও দক্ষ পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি। 

সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ হয়েছে। নির্মাতা জুলফিকার জাহেদী জানান, আন্তর্জাতিক অঙ্গন বিশেষ করে বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করেই ‘রক্তছায়া’ নির্মাণ করা হয়েছে। সিনেমার মূল উপজীব্য হলো সমাজে নারীর প্রতি বিদ্যমান বৈষম্য এবং এর বিপরীতে নারীর শক্তি ও বুদ্ধিমত্তার জয়গান।

পরিচালকের ভাষ্যে, গল্পের প্রয়োজনে একজন শক্তিমান অভিনেত্রীর দরকার ছিল, তাই রুনা খানকে বেছে নেওয়া। তাঁর পরিমিতিবোধ ও অভিনয় দক্ষতা আমাকে মুগ্ধ করেছে।

প্রথমবার পুলিশের পোশাকে অভিনয় করা প্রসঙ্গে রুনা খান বলেন, এটি মূলত একটি সাইকোথ্রিলার ঘরানার গল্প। সিনেমায় তাঁর অভিনীত চরিত্রের নাম ‘শিভানা নাসরিন’। রুনা জানান, শিভানা একজন অত্যন্ত দায়িত্বশীল, সৎ ও প্রতিবাদী পুলিশ কর্মকর্তা। শহরে ক্রমবর্ধমান অপরাধ দমনের দায়িত্ব পড়ে তাঁর ওপর।

তিনি আরও বলেন, সমাজে কোনো নারী গুরুত্বপূর্ণ পদে থাকলে তাঁর সক্ষমতা নিয়ে যে প্রশ্ন তোলা হয়, সেই চিত্রটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে।

আদ্রিয়ান প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রে রুনা খান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আমান রেজা, রাফাহ নানজীবা তোরসা, নকশী তাবাচ্ছুম এবং আফফান মিতুল।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পাশাপাশি জুলফিকার জাহেদীর একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন রুনা খান। ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ নামের এই চলচ্চিত্রটি নির্মিত হবে রুপালি পর্দার মানুষদের জীবন সংগ্রামের গল্প নিয়ে। সেখানে রুনা খানকে দেখা যাবে একজন চিত্রনায়িকার চরিত্রে।

একাত্তর/এসি
রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
ঢালিউডে আবারও আলোচনায় পরিচালক রায়হান রাফী। 'তুফান' এর পর এবার তিনি ঈদুল আজহায় নিয়ে আসছেন নতুন অ্যাকশন থ্রিলার 'তাণ্ডব'। এই সিনেমার কেন্দ্রবিন্দুতে আছেন সুপারস্টার শাকিব খান।
ঢালিউড মেগাস্টার শাকিব খানকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।
প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। তার ছেলে জানিয়েছে, রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর