দ্বিগুণ সংখ্যক সিনেপ্লেক্স গড়ার ঘোষণা

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৬:৩৪ পিএম

এক বছরের মধ্যে নতুন সিনেমা নির্মাণসহ বর্তমানের দ্বিগুণ সংখ্যক অত্যাধুনিক সিনেপ্লেক্স গড়ার ঘোষণা দিয়েছে স্টার সিনেপ্লেক্স। রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল এই ঘোষণা দেন।

স্টার সিনেপ্লেক্সের পথ চলার ১৯ বছর। তাই দিনটিকে ঘিরে স্টার সিনেপ্লেক্স আয়োজন করেছিল প্রতিষ্ঠাবার্ষিকীর এই জমকালো আয়োজন। 

দেশের দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করতে প্রতিষ্ঠানটির পরিকল্পনায় ইতিপূর্বেই ঘোষণা ছিল দেশের বিভিন্নস্থানে একশোটি অত্যাধুনিক প্রেক্ষাগৃহ নির্মাণের। তবে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ঘোষণা আসে ২০২৪ সালের মধ্যেই নিজস্ব প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি রাজধানীর উত্তরা, নারায়ণগঞ্জ, কক্সবাজার বগুড়া ও চট্টগ্রামে তৈরি করা হবে আরও ২০টি স্কীন।

স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, ২০২৪ -এর জুনের মধ্যে ১৩টি স্কীন এবং ২০২৪ এর ডিসেম্বরের মধ্যে আমরা আরও ২০টি স্কীন আনবো।

এদিকে অনুষ্ঠানে আসা চলচ্চিত্রের প্রযোজক, পরিচালক ও তারকারা জানালেন সিনেপ্লেক্স নিয়ে তাদের প্রত্যাশার কথা।

তারা জানান, স্টার সিনেপ্লেক্স তারকাদের কাছে এখন ভরসার একটি জায়গা। দর্শকদের হলমুখী করায় গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখছে স্টার   সিনেপ্লেক্স।

অনুষ্ঠানে চলতি বছরের মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে থেকে প্রহেলিকা, অন্তর্জাল ও ১৯৭১ সেই সব দিন চলচ্চিত্রগুলোকে বিশেষ সম্মাননা দেয়া হয়।

 

একাত্তর/আরএ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ মুক্তি পেয়েছে শুক্রবার। এদিন দুপুর ২টায়...
সরকার দেশের চলচ্চিত্র শিল্পকে আরো সমৃদ্ধ করার অংশ হিসেবে জেলা এবং উপজেলা পর্যায়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সিনেমা হল বা সিনেপ্লেক্স স্থাপনের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর