উইজার্ডস অব ওয়েভারলি প্লেস সিনেমায় সেলেনা গোমেজ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৩ পিএম

সেলিনা গোমেজ বেশ কিছুদিন ধরেই বিভিন্ন সাক্ষাৎকারে অভিনয়ে থিতু হওয়ার কথা জানিয়েছিলেন।

ওটিটি প্ল্যাটফর্ম হুলুর সিরিজ ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ দিয়ে অভিনয়ের জন্য ব্যাপক পরিচিতি পান সেলেনা। ক্রাইম-কমেডি ঘরানার সিরিজটির অন্যতম প্রযোজকও তিনি।

ইউ এস ম্যাগাজিন জানিয়েছে, সম্প্রতি ডেভিড হেনরি এবং সেলেনা গোমেজ জুটিকে সিনেমায় কাস্ট করার প্রস্তুতি নিচ্ছে ডিজনি। কয়েক বছর ধরে, গোমেজ ও হেনরি উভয়েই একটি সিনেমায় সম্ভাব্য স্ক্রিন শেয়ার করার জন্য অপেক্ষা করছেন। অবশেষে সেই সময় এসে গেছে ।

ধারণা করা হচ্ছে, ‘উইজার্ডস অব ওয়েভারলিপ্লেস’ সিনেমায় একসাথে দেখা যাবে এই জুটিকে।

এ বছরের জানুয়ারিতে ঘোষণা করা হয়, উইজার্ডস অব ওয়েভারলি প্লেসের হেনরির চরিত্র জাস্টিনকে আর সেলিনা গোমেজ উপস্থিত হবেন অ্যালেক্সের চরিত্রে ।

গোমেজ সেই সময়ে তার ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে উইজার্ডস অব ওয়েভারলি প্লেস সিনেমা নতুন করে তৈরির খবর শেয়ার করেছিলেন। অন্য একটি পোস্টে তিনি নিজের এবং হেনরি ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘আমরা ফিরে এসেছি’।

এই জুটি ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত সম্প্রচারিত উইজার্ডস অফ ওয়েভারলি প্লেস-এ ভাইবোনের ভূমিকায় অভিনয় করেছিলেন।

এএ/কেএসএইচ
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
দক্ষিণী সিনেমার পর্দায় তিনি ‘দেবসেনা’ হয়ে তলোয়ার চালিয়েছেন, জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। কিন্তু বাস্তবের ‘বাহুবলী’ কে? এই প্রশ্ন যেন গত কয়েক বছর ধরে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় রহস্যের একটি। কথা হচ্ছে...
আসন্ন অ্যাকশন থ্রিলার 'স্লামডগ: ৩৩ টেম্পল রোড' নিয়ে রুপালি পর্দায় ঝড় তুলতে আসছেন দক্ষিণি সুন্দরী সংযুক্তা। আগামী জুনে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমায় তাঁর সাথে স্ক্রিন শেয়ার করবেন ‘মাক্কাল সেলভান’...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর