আমি তো টাবুর প্রেমে পড়ে গিয়েছিলাম: সংযুক্তা

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৮:১৬ পিএম

আসন্ন অ্যাকশন থ্রিলার 'স্লামডগ: ৩৩ টেম্পল রোড' নিয়ে রুপালি পর্দায় ঝড় তুলতে আসছেন দক্ষিণি সুন্দরী সংযুক্তা। আগামী জুনে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমায় তাঁর সাথে স্ক্রিন শেয়ার করবেন ‘মাক্কাল সেলভান’ বিজয় সেথুপতি। সম্প্রতি ইন্ডিয়া টুডের সাথে এক আড্ডায় সংযুক্তা খোলসা করলেন সেটের ভেতরের নানা ‘রগরগে’ তথ্য এবং টাবু ও সেথুপতির সাথে তাঁর কাজের অভিজ্ঞতা।


টাবুর সাথে স্ক্রিন শেয়ার করা নিয়ে সংযুক্তার উচ্ছ্বাস যেন থামছেই না। ছোটবেলা থেকে যাঁকে পর্দায় দেখে বড় হয়েছেন, সেই টাবুর মুখোমুখি হয়ে সংযুক্তা ছিলেন একপ্রকার ‘থ’। তাঁর ভাষায়, টাবু ম্যাম যখন সেটে আসতেন, এক অদ্ভুত এনার্জি ছড়িয়ে পড়ত চারদিকে। পর্দায় তিনি যতটা সুন্দরী, বাস্তবে তার চেয়েও বেশি! আমি তো তাঁর প্রেমে পড়ে গিয়েছিলাম। আইস ব্রেকিং সেশন নিয়ে তিনি জানান, সিনিয়রের সামনে কুঁকড়ে না থেকে তিনি নিজেই এগিয়ে গিয়ে হাই-হ্যালো করেছেন। টাবুর ‘কান্ডুকোন্ডাইন কান্ডুকোন্ডাইন’ বা ‘বিরাসত’-এর মতো ক্ল্যাসিক সিনেমাগুলো সংযুক্তার অল-টাইম ফেভারিট।


বিজয় সেথুপতিকে নিয়ে সংযুক্তার বয়ান বেশ চমকপ্রদ। তাঁর মতে, মানুষটা একদম মাটির কাছাকাছি এবং খুব কম কথা বলেন। মজার ব্যাপার হলো, শুটিংয়ের আগে একবার এক অনুষ্ঠানে তাদের দেখা হয়েছিল যা সেথুপতির মনে নেই, কিন্তু একজন ডাই-হার্ড ফ্যান হিসেবে সংযুক্তা তা ঠিকই মনে রেখেছেন।


শুটিংয়ের একটি দৃশ্যের কথা বলতে গিয়ে তিনি জানান, সেটে একটি গাছের নিচে সেথুপতি বসে ছিলেন, আমি গিয়ে তাঁর পাশেই বসে পড়লাম। ব্যস, জমে গেল আড্ডা। সিনেমাটি নিয়ে তিনি বলেন, সেথুপতির চরিত্রটি খুব শান্ত হলেও আমার চরিত্রটি ছিল অবিশ্বাস্য রকমের লাউড (তীব্র), যা দর্শক এর আগে দেখেনি।


পরিচালক পুরী জগন্নাথের কাজের গতি দেখে তো সংযুক্তার চক্ষু চড়কগাছ! যেখানে অন্য পরিচালকরা পুরোদিন লাগিয়েও কাজ শেষ করতে পারেন না, সেখানে পুরী স্যার অর্ধেক বেলাতেই প্যাক-আপ করে দিতেন। সংযুক্তার ভাষ্যমতে, প্রথম কয়েকদিন তো আমি অবাক হয়ে যেতাম। পরে বুঝলাম এটাই ওনার স্টাইল। আমরা তামিল বা তেলুগু- কোন ভাষায় আগে শট দেব তা সেটেই ঠিক করে নিতাম আর স্যার ‘অ্যাকশন’ বললেই কেল্লাফতে!


পুরী জগন্নাথেএ পরিচালয়নায় 'স্লামডগ: ৩৩ টেম্পল রোড' সিনেমার প্রধান চরিত্রগুলোতে রয়েছেন সংযুক্তা, বিজয় সেথুপতি, টাবু, দুনিয়া বিজয় কুমার, ব্রহ্মানন্দম ও ভিটিভি গণেশ। ছবটি প্যান-ইন্ডিয়া রিলিজ হবে তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি ভাষায়।

এআরএস
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর