এমিলি জেন এমা স্টোন ২০১৫ সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। এবার পেলেন অস্কারের আসরে সেরা অভিনেত্রীর খেতাব।
এমার অভিনয় জীবন শুরু হয় ২০০০ সালে দ্য উইন্ড ইন দ্য উইলোস মঞ্চ নাটকে শিশু শিল্পী হিসেবে। তিনি টেলিভিশন অভিনয় শুরু করেন ২০০৪ সালে ভিএইচওয়ান চ্যানেলের ইন সার্চ অফ দ্য নিউ পার্ট্রিজ ফ্যামিলি দিয়ে। ২০০৭ সালে গ্রেগ মট্টোলা পরিচালিত সুপারব্যাড দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। সিনেমাটি ব্যবসা সফল হয় এবং এতে অভিনয়ের জন্য তিনি রোমাঞ্চকর নতুন মুখ বিভাগে ইয়ং হলিউড পুরস্কার অর্জন করেন।
২০১৬ সালে ‘লা লা ল্যান্ড’ চলচ্চিত্রে একজন উঠতি অভিনেত্রী মিয়া ডোলান চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার, বাফটা পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার এবং ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে ভল্পি কাপ লাভ করেন।
বাংলাদেশ সময় সোমবার ভোরবেলা লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছিলো ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। এবার অস্কারে সেরা অভিনেত্রী হয়েছেন এমা স্টোন। তবে পুরস্কার জয় ছাড়াও পুরো আসরে নানা কারণে আলোচিত হয়েছেন তিনি।
‘পুওর থিংস’ গত বছরের ভেনিস উৎসবে প্রিমিয়ারের পর থেকেই সমালোচকদের প্রশংসা পেয়েছে। পরে তো ইয়োর্গস লান্থিমোসের ‘পুওর থিংস’ উৎসবে সেরা সিনেমার পুরস্কারও জিতে নেয়। এবার অস্কারে সিনেমাটি সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেয়।
সিনেমাটির প্রেক্ষাপট ভিক্টোরিয়ান যুগে নারী স্বাধীনতা। ছবির গল্প ‘বেলা’ নামে এক তরুণীর। খ্যাপাটে এক বিজ্ঞানীর মাধ্যমে নতুন জীবন পায় সে, এরপর শুরু হয় এক ব্যতিক্রমী যাত্রা।
ভেনিসে প্রিমিয়ার ও প্রেক্ষাগৃহে মুক্তির পর আলোচনায় আসে সিনেমাটিতে থাকা কিছু খোলামেলা দৃশ্য। এমা স্টোনের মতো হলিউডের প্রথম সারির তারকার পর্দায় এসব দৃশ্যে অভিনয় চমকে দিয়েছে খোদ সমালোচকদেরও। তবে অস্কার পুরস্কার গ্রহণ করতে মঞ্চে উঠেই বিপত্তি টের পান এমা। অস্কারে তিনি পরেছিলেন লুই ভুইতোঁর স্ট্র্যাপলেস গাউন। কিন্তু পুরস্কার গ্রহণের আগে এমা বুঝতে পারেন তার পোশাকের পেছনের চেন ছিঁড়ে গেছে। এমা পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় আগে কথা বলেন পোশাক নিয়ে।
তিনি বলেন, ‘আমার পোশাক ছিঁড়ে গেছে।’ এর আগে অস্কারের মঞ্চে ‘বার্বি’র গানে পারফর্ম করেন এমা ও রায়ান গসলিং। মনে করা হচ্ছে, ওই সময়ই পোশাক নিয়ে বিপত্তি হয়েছে। তার পোশাকের দিকে না তাকাতেও দর্শকদের অনুরোধ করেন এমা।
পুরষ্কারের প্রতিক্রিয়ায় আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। চোখের জল মুছতে মুছতে তিনি তার মা-বাবা, ভাই, স্বামী, সন্তানসহ সবাইকে ধন্যবাদ জানান।
অস্কার মঞ্চে নগ্ন হয়ে হাজির জন সিনা!