বাল্কহেড চালু হতেই তলিয়ে যায় তিন শিক্ষার্থী, গ্রেপ্তার চার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় বাল্কহেডসহ চারজনকে আটক করেছে নৌপুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বৈদ্যেরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে নিহত তিন শিক্ষার্থীর ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাড়ি মজলিশ হাফেজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে যমজ দুই ভাই আরেফিন আহমেদ (১৫) ও আশেকিন আহমেদের (১৫) দাফন সম্পন্ন হয়। অপর নিহত শিক্ষার্থী আবিদ হোসেনের (১৪) মরদেহ তার গ্রামের বাড়ি খুলনায় নিয়ে দাফন করা হয়েছে। নিহত তিনজনই মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো।

আটক ব্যক্তিরা হলেন ‘এমবি সোনারগাঁ মদিনা-৪’ নামের বাল্কহেডের সুকানি মো. হাবিবুর রহমান (৪৫), গ্রিজার মো. আবু জাফর (৩৫), লস্কর এবাদুল হাওলাদার (২৫) ও মো. সিফাত (১৯)। মেসার্স রনি এন্টারপ্রাইজের মালিকানাধীন এই বাল্কহেডটির নম্বর ০১-১০৭৭।

বৈধ্যেরবাজার নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক রুহুল আমিন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, শিক্ষার্থীরা মেঘনা নদীর পাড়ে থেমে থাকা বাল্কহেডের কাছে গোসল করছিলো। ওই সময় বাল্কহেডের ইঞ্জিন চালু করা হলে পানিতে তীব্র ঘূর্ণির সৃষ্টি হয়। স্থানীয় এক নারী এক শিক্ষার্থীকে টেনে তুললেও অন্য তিনজন পানিতে তলিয়ে যায়। এ ঘটনায় নিহত যমজ দুই ভাইয়ের বাবা মোহাম্মদ ফারুক বাদি হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিক্ষার্থীরা বাল্কহেডে উঠে নদীতে গোসল করছিলো। তারা লাফিয়ে পড়ার পর হুট করেই বাল্কহেডের ইঞ্জিন চালু করা হয়। ইঞ্জিনের পাখার আঘাতে ও পানির ঘূর্ণিতে তলিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন দ্রুত ইঞ্জিন বন্ধ করতে বললেও বাল্কহেডের কর্মীরা তা শোনেননি এবং উদ্ধারে এগিয়ে আসেননি।

ঘটনার দিন রোববার বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সাড়ে তিনটার দিকে যমজ দুই ভাই আরেফিন ও আশেকিনের এবং বিকেল সাড়ে পাঁচটার দিকে আবিদের মরদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাল্কহেডের চালিত পাখার সঙ্গে ধাক্কা লেগে তারা পানিতে তলিয়ে গিয়েছিলো।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের শিল্পপ্রতিষ্ঠানে যাতায়াতকারী পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান থেকে নিয়মিত চাঁদা দাবি এবং গাড়ি চালককে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত কাঞ্চন সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে এক নারী নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া...
শিক্ষার্থীদের মধ্যে মননশীলতা, ধৈর্য ও শৃঙ্খলাবোধ ফিরিয়ে আনতে আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ‘খেলাধুলা’ নামে নতুন পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই কলেজ শিক্ষার্থীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এক...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে তুরস্কের ইস্তাম্বুলে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিটি সফল ব্র্যান্ডের পেছনেই থাকে একটি শক্তিশালী গল্প আর সেই গল্পকে সাধারণ মানুষের সামনে জীবন্ত করে তোলার কাজটাই নিপুণভাবে করে যাচ্ছে ‘Iconic Wave’। উদ্যোক্তা মো. মোহিন উদ্দিনের হাত ধরে গড়ে ওঠা...
নৈতিক স্খলনের দায়ে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে জাতীয় সংসদ থেকে এখনো কোনো চিঠি পায়নি নির্বাচন কমিশন (ইসি)। স্পিকারের তরফ থেকে...
মধ্যপ্রাচ্যের সঙ্কটপূর্ণ পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারে তেলের অস্বাভাবিক দরবৃদ্ধির প্রেক্ষাপটে বাধ্য হয়েই দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর