৪০০ পরিবারের ভাত-কাপড়ের দায়িত্ব নিলেন রশ্মিকা মন্দানা!

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩০ এএম

অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিশ্চিত করতে ‘প্রজেক্ট অন্নপূর্ণা’ নামে এক বিশেষ দাতব্য উদ্যোগের সূচনা করেছেন তিনি। এই প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে দক্ষিণ ভারতের ৪০০টি পরিবারকে দত্তক নিয়ে তাদের নিত্যদিনের রেশনের দায়িত্ব গ্রহণ করেছেন এই তারকা।


নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি আবেগঘন ভিডিও বার্তা শেয়ার করে রাশ্মিকা এই মানবিক উদ্যোগের কথা ভক্তদের জানান। তিনি জানান, বেছে নেওয়া পরিবারগুলোকে টানা ৩ মাস পর্যন্ত বিনামূল্যে সব প্রয়োজনীয় খাদ্য ও মুদি সামগ্রী প্রদান করা হবে। এতে করে ওই পরিবারগুলোর মাসের খাদ্য বাবদ খরচ বেঁচে যাবে এবং সেই জমানো অর্থ দিয়ে তারা নিজেদের সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা ও সঞ্চয় করতে পারবে। পরবর্তী এক বছর ধরে পর্যায়ক্রমে আরও শত শত পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে তাঁর।


নিজের আসন্ন চলচ্চিত্র ‘রণবালী’-র চরিত্র ‘জয়ম্মা’-র সঙ্গে নিজের ব্যক্তিত্বের মিল খুঁজে পেয়েই এমন উদ্যোগের অনুপ্রাণিত হয়েছেন বলে জানান রাশ্মিকা। ভিডিওতে তিনি বলেন, আমরা পর্দায় যে চরিত্রগুলোতে অভিনয় করি, তা কোনো না কোনোভাবে আমাদের বাস্তবেও প্রভাবিত করে। অনেকেই জানতে চান জয়ম্মা এবং আমার মধ্যে কোনো মিল আছে কি না, হ্যাঁ, এটিই আমাদের সবচেয়ে বড় মিল। আমি এতদিন লোকচক্ষুর অন্তরালে এসব কাজ করতাম। কিন্তু এখন প্রকাশ্য আনছি যাতে আমার ভক্তরা অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের সহায়তায় এগিয়ে আসে।


বিগত কয়েক বছর ধরে শুটিংয়ের অক্লান্ত পরিশ্রম, আঘাত, চোখের জল ও অনিদ্রার ক্লান্তি দূর হয়ে যায় সাধারণ মানুষের মুখের এক চিলতে হাসিতে, এমন অনুভূতি প্রকাশ করে রাশ্মিকা লেখেন, এমন এক ছোট একটি পদক্ষেপ কারো জীবন বদলে দিতে পারে। এই পরিবারগুলোর মুখের হাসি আমার বছরের পর বছর ধরে সহ্য করা সব কষ্ট ও যন্ত্রণাকে সার্থক করে তুলেছে। এটি সত্যিই অমূল্য।


উল্লেখ্য, ১৮৭০-এর দশকের বিখ্যাত ‘গ্রেট মাদ্রাজ দুর্ভিক্ষ’-এর প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘রণবালী’-তে বিজয় দেবরাকোন্ডার বিপরীতে ‘জয়ম্মা’ চরিত্রে দেখা যাবে রশ্মিকাকে। শুভ পরিণয়ের পর রূপালি পর্দায় বিজয় ও রাশ্মিকা জুটির এটিই প্রথম চলচ্চিত্র হতে যাচ্ছে, যেখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক বিদ্রোহী যোদ্ধার স্ত্রীর ভূমিকায় সামাজিক দায়বদ্ধতার গল্প ফুটিয়ে তুলবেন রশ্মিকা।

তথ্যসূত্র: এনডিটিভি

একাত্তর/এআরএস
শুধু পর্দার অভিনয় দিয়েই নয়, বাস্তব জীবনেও এক বিরল দেশপ্রেমের উদাহরণ গড়েছিলেন নানা পাটেকার। ১৯৯৯ সালের ঐতিহাসিক কারগিল যুদ্ধের সময় সরাসরি দেশের সেবা করতে সীমানায় ছুটে গিয়েছিলেন তিনি।
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রদীপ জ্বালানোর সরকারি কর্মসূচি ঘিরে ওপার বাংলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে চলমান তীব্র বন্যা...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
ভারতের উত্তরাখণ্ডে আলোচিত ও চাঞ্চল্যকর অনকিতা ভাণ্ডারি নির্মম হত্যাকাণ্ডের ন্যায়বিচার এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এক চমকপ্রদ রাজনৈতিক ঘটনার জন্ম দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চ, গোলবন্যা আর নাটকীয়তার এক অবিস্মরণীয় রাতে ফুটবলবিশ্ব সাক্ষী হলো ৪৬টি গোলের মহোৎসব। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ এবং নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের...
দীর্ঘ চার বছরের বহুল প্রতীক্ষিত প্রক্রিয়ার সমাপ্তি ঘটিয়ে ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। দেশের সরকারি সিভিল সার্ভিসের প্রবেশ পদে মোট ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর